বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

পাক বিমান হামলায় জাতীয় ঐক্যের ডাক আফগান সাবেক প্রেসিডেন্টের; ভুল নীতি ও আগ্রাসন বন্ধ করে সম্পর্কের সভ্য রূপান্তরের দাবি

ইসলামাবাদকে ‘সুপড়োশিসুলভ আচরণ’ ও আগ্রাসন বন্ধের আহ্বান হামিদ কারজাইয়ের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামাবাদকে ‘সুপড়োশিসুলভ আচরণ’ ও আগ্রাসন বন্ধের আহ্বান হামিদ কারজাইয়ের

পাকিস্তানের সামরিক বাহিনীর সাম্প্রতিক অব্যাহত বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। কান্দাহার, খোস্ত ও প্যাকটিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় পাক বিমান হামলার পর তিনি আফগানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সাবেক এই আফগান প্রধান স্পষ্ট জানান, পাকিস্তানের এই নীতি তাদের নিজেদের জন্যই ধ্বংসাত্মক প্রমাণিত হচ্ছে। তিনি ইসলামাবাদকে সীমান্ত আগ্রাসন বন্ধ করে সুপড়োশিসুলভ ও সভ্য কূটনৈতিক সম্পর্ক গড়ার তাগিদ দেন।

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। আন্তর্জাতিক নীতি ও প্রতিবেশীর সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইসলামাবাদের উচিত তাদের অন্যায্য নীতি পরিহার করে আফগানিস্তানের সাথে 'সুপড়োশিসুলভ সম্পর্ক' গড়ে তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে হামিদ কারজাই উল্লেখ করেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে যে বৈরিতা ও নেতিবাচক রাজনীতি চর্চা করে আসছে, তা থেকে তারা সরে আসছে না। তবে ইতিহাস সাক্ষী, এমন নীতি শেষ পর্যন্ত তাদের নিজেদের ঘরেই আগুন জ্বালিয়েছে এবং এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হচ্ছে।

আফগান জনগণের জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে সাবেক এই রাষ্ট্রপ্রধান বলেন, পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপ ও বিমান হামলার বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল আফগান নাগরিক আজ একতাবদ্ধ। আফগান সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে প্রস্তুত। একই সাথে তিনি পাকিস্তান সরকারের কাছে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আধুনিক ও আন্তর্জাতিক নীতিমালার আলোকে 'সভ্য উপায়ে' পরিচালনা করার জন্য আবারও জোর দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের কান্দাহার, খোস্ত এবং প্যাকটিয়া প্রদেশের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে পাকিস্তান সেনাবাহিনী বিমান হামলা চালায়। তবে স্থানীয় প্রশাসনের তথ্যমতে, সর্বশেষ এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, চলতি সপ্তাহের সোমবারও পাকিস্তানের সামরিক বিমান কুনার ও প্যাকটিকা প্রদেশে ভারী বোমাবর্ষণ করে। সেই বর্বর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩ জন আফগান নাগরিক শাহাদাত বরণ করেন এবং আরও ৪ জন গুরুতর আহত হন। বারবার বেসামরিক এলাকা ও সার্বভৌম ভূখণ্ডে এমন বিমান হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে মুসলিম প্রতিবেশীর ওপর পাকিস্তানের এমন উসকানিমূলক পদক্ষেপে আফগান জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয় : আফগানিস্তান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামাবাদকে ‘সুপড়োশিসুলভ আচরণ’ ও আগ্রাসন বন্ধের আহ্বান হামিদ কারজাইয়ের

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ