শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনার আহ্বান

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি আজহারীর

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি আজহারীর

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

জনপ্রিয় দাঈ ও ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, “জনপ্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা উচিত নয়। এ দেশের অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে দেখতে চান।”

তিনি আরও বলেন, “তাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং মূল্যবোধবিরোধী সব সিদ্ধান্ত বাতিল করা হোক।”

আজহারীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন যে, শিশুকালেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও সচেতন, দায়িত্বশীল ও নীতিবান নাগরিক।

তবে শিক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিষয়টি বাস্তবায়নের আগে শিক্ষাক্রমে ভারসাম্য রক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণের মান নিশ্চিত করা জরুরি। তারা বলছেন, বিজ্ঞান, সাহিত্য ও মানবিক মূল্যবোধের যেমন প্রয়োজন, তেমনি ধর্মীয় শিক্ষাও গুরুত্বপূর্ণ।

আজহারীর এই আহ্বান সাম্প্রতিক শিক্ষা সংস্কার নীতিমালা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এসেছে, যেখানে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

বিষয় : ধর্মীয় শিক্ষক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি আজহারীর

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

জনপ্রিয় দাঈ ও ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, “জনপ্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা উচিত নয়। এ দেশের অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে দেখতে চান।”

তিনি আরও বলেন, “তাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং মূল্যবোধবিরোধী সব সিদ্ধান্ত বাতিল করা হোক।”

আজহারীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন যে, শিশুকালেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও সচেতন, দায়িত্বশীল ও নীতিবান নাগরিক।

তবে শিক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিষয়টি বাস্তবায়নের আগে শিক্ষাক্রমে ভারসাম্য রক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণের মান নিশ্চিত করা জরুরি। তারা বলছেন, বিজ্ঞান, সাহিত্য ও মানবিক মূল্যবোধের যেমন প্রয়োজন, তেমনি ধর্মীয় শিক্ষাও গুরুত্বপূর্ণ।

আজহারীর এই আহ্বান সাম্প্রতিক শিক্ষা সংস্কার নীতিমালা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এসেছে, যেখানে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত