শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার পথ আসবে লিবীয়দের নিজস্ব উদ্যোগে, বাইরের চাপ নয়

লিবিয়ার সংকট সমাধানে বিদেশ নয়, জনগণই হবে পথপ্রদর্শক: খলিফা হাফতার

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

লিবিয়ার সংকট সমাধানে বিদেশ নয়, জনগণই হবে পথপ্রদর্শক: খলিফা হাফতার

লিবিয়ার সামরিক নেতৃত্বের প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতার বলেছেন, দেশের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান কোনো আন্তর্জাতিক পরিকল্পনা নয়, বরং লিবীয় জনগণ ও গোত্রসমূহের ঐক্য থেকেই আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাহ্যিক হস্তক্ষেপ নয়, জাতীয় ইচ্ছাই হবে লিবিয়ার মুক্তি ও স্থিতিশীলতার মূল শক্তি।

রবিবার বেনগাজির সামরিক নগরে মধ্যাঞ্চলের গোত্রনেতা, প্রবীণ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক খলিফা হাফতার। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ-নিযুক্ত প্রধানমন্ত্রী ওসামা হামাদ এবং লিবিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ হাফতার।

হাফতার বলেন, “লিবিয়ার নেতৃত্বই দেশের নিরাপত্তার গ্যারান্টি এবং যে কোনো জাতীয় চুক্তির অভিভাবক হবে।” তিনি আরও যোগ করেন, “আমরা এমন কোনো পরিকল্পনা মেনে নিতে পারি না, যার সুত্রপাত লিবিয়ার সীমান্তের বাইরে হয়েছে। স্বাধীন রাষ্ট্র গড়তে হলে আমাদের নিজেদের পথেই হাঁটতে হবে।”

গোত্রনেতারা বৈঠকে নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং জাতির ঐক্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, লিবিয়ার বিভক্ত জনগণকে এক ছাতার নিচে আনার একমাত্র সক্ষমতা হাফতারের নেতৃত্বেই সম্ভব।

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন জাতিসংঘ শিগগিরই একটি নতুন সংলাপ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যেখানে শাসনব্যবস্থা, নিরাপত্তা, অর্থনীতি ও জাতীয় পুনর্মিলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনায় আসবে। তবে হাফতারের এই বক্তব্যকে আন্তর্জাতিক মহলে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি একটি ‘পরোক্ষ চ্যালেঞ্জ’ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি লিবিয়ার সংসদ-নিযুক্ত সরকার জাতিসংঘের বিশেষ দূত হানা টেটের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি লিবিয়ার নির্বাচনী কমিশনে হস্তক্ষেপ করছেন এবং সরকারের সঙ্গে সমন্বয় ছাড়াই নতুন কাঠামো চাপিয়ে দিতে চাইছেন। প্রধানমন্ত্রী ওসামা হামাদ এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।

বিষয় : লিবিয়া হাফতার

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লিবিয়ার সংকট সমাধানে বিদেশ নয়, জনগণই হবে পথপ্রদর্শক: খলিফা হাফতার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

লিবিয়ার সামরিক নেতৃত্বের প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতার বলেছেন, দেশের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান কোনো আন্তর্জাতিক পরিকল্পনা নয়, বরং লিবীয় জনগণ ও গোত্রসমূহের ঐক্য থেকেই আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাহ্যিক হস্তক্ষেপ নয়, জাতীয় ইচ্ছাই হবে লিবিয়ার মুক্তি ও স্থিতিশীলতার মূল শক্তি।

রবিবার বেনগাজির সামরিক নগরে মধ্যাঞ্চলের গোত্রনেতা, প্রবীণ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক খলিফা হাফতার। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ-নিযুক্ত প্রধানমন্ত্রী ওসামা হামাদ এবং লিবিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ হাফতার।

হাফতার বলেন, “লিবিয়ার নেতৃত্বই দেশের নিরাপত্তার গ্যারান্টি এবং যে কোনো জাতীয় চুক্তির অভিভাবক হবে।” তিনি আরও যোগ করেন, “আমরা এমন কোনো পরিকল্পনা মেনে নিতে পারি না, যার সুত্রপাত লিবিয়ার সীমান্তের বাইরে হয়েছে। স্বাধীন রাষ্ট্র গড়তে হলে আমাদের নিজেদের পথেই হাঁটতে হবে।”

গোত্রনেতারা বৈঠকে নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং জাতির ঐক্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, লিবিয়ার বিভক্ত জনগণকে এক ছাতার নিচে আনার একমাত্র সক্ষমতা হাফতারের নেতৃত্বেই সম্ভব।

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন জাতিসংঘ শিগগিরই একটি নতুন সংলাপ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যেখানে শাসনব্যবস্থা, নিরাপত্তা, অর্থনীতি ও জাতীয় পুনর্মিলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনায় আসবে। তবে হাফতারের এই বক্তব্যকে আন্তর্জাতিক মহলে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি একটি ‘পরোক্ষ চ্যালেঞ্জ’ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি লিবিয়ার সংসদ-নিযুক্ত সরকার জাতিসংঘের বিশেষ দূত হানা টেটের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি লিবিয়ার নির্বাচনী কমিশনে হস্তক্ষেপ করছেন এবং সরকারের সঙ্গে সমন্বয় ছাড়াই নতুন কাঠামো চাপিয়ে দিতে চাইছেন। প্রধানমন্ত্রী ওসামা হামাদ এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত