শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার মাঝেই বৈরুতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

লেবাননে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: ১০ মিনিটে ১০০ লক্ষ্যবস্তুতে হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার রেশ কাটতে না কাটতেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের এক ঝটিকা অভিযানে দেশটির অন্তত ১০০টি লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ২ মার্চ থেকে শুরু হওয়া বর্ধিত সামরিক অভিযানের মধ্যে এটিই সবচেয়ে বড় ও বিধ্বংসী আক্রমণ বলে জানা গেছে।

বুধবার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি অনুযায়ী, হিজবুল্লাহর সদর দপ্তর এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই 'যুগপৎ' হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার লক্ষ্যবস্তু ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

বিশেষ করে বৈরুতের সুন্নি অধ্যুষিত এলাকাগুলোতে এই হামলা চালানো হয়, যা প্রচলিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর বাইরে অবস্থিত। হামলার তীব্রতা এতই বেশি ছিল যে মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি, তবে সিডন (সাইদা) শহরে পৃথক এক হামলায় অন্তত ৮ জন নিহত এবং ২২ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছে যে এই যুদ্ধবিরতি লেবাননের জন্যও প্রযোজ্য। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, লেবানন এই চুক্তির আওতাভুক্ত নয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান ও স্থলযুদ্ধ অব্যাহত রাখবে।

লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননকেও এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে জোর তৎপরতা চালাচ্ছেন। উল্লেখ্য যে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংকটে লেবাননে এ পর্যন্ত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিষয় : লেবানন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: ১০ মিনিটে ১০০ লক্ষ্যবস্তুতে হামলা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত