গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘কনশেনস’ আগামীকাল বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
শহিদুল আলম জানান, রেড জোন বলতে তিনি সেই বিপজ্জনক সমুদ্র অঞ্চলকে বুঝিয়েছেন যেখানে সম্প্রতি ইসরাইলি সেনারা ‘সুমুদ ফ্লোটিলা’ আটক করে অধিকারকর্মীদের গ্রেপ্তার করেছে।
তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নামের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে না ফেলে একসাথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ।”
শহিদুল আলম আরও জানান, “আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছি। ওরা প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে ছিল।”
বর্তমান অবস্থান সম্পর্কে তিনি বলেন, “ধীরগতির নৌযানগুলো এখন আমাদের সমকাতারে এসেছে। আমরা এখন রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। এটি সেই অঞ্চল যেখানে আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল।”
বিষয় : আন্তর্জাতিক গাজা ফ্রিডম ফ্লোটিলা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘কনশেনস’ আগামীকাল বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
শহিদুল আলম জানান, রেড জোন বলতে তিনি সেই বিপজ্জনক সমুদ্র অঞ্চলকে বুঝিয়েছেন যেখানে সম্প্রতি ইসরাইলি সেনারা ‘সুমুদ ফ্লোটিলা’ আটক করে অধিকারকর্মীদের গ্রেপ্তার করেছে।
তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নামের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে না ফেলে একসাথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ।”
শহিদুল আলম আরও জানান, “আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছি। ওরা প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে ছিল।”
বর্তমান অবস্থান সম্পর্কে তিনি বলেন, “ধীরগতির নৌযানগুলো এখন আমাদের সমকাতারে এসেছে। আমরা এখন রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। এটি সেই অঞ্চল যেখানে আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল।”

আপনার মতামত লিখুন