শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

ফেনীতে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, শটগান ও ওয়াকিটকি লুটের ঘটনা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ফেনীতে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, শটগান ও ওয়াকিটকি লুটের ঘটনা

ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি কেড়ে নিয়ে পালায়। পরে পুলিশের তৎপরতায় এক আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে। সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আবুল হাশেমের ছেলে জাহেদুল ইসলাম রিপনরফিকুল ইসলাম আরিফ।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামি ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা শটগান ও ওয়াকিটকি কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও সোনাগাজী মডেল থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযানের পরিপ্রেক্ষিতে সকাল ৯:৪০ মিনিটে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ওসি সাইফুল ইসলাম বলেন, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান।”

বিষয় : অপরাধ ফেনী স্থানীয় খবর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফেনীতে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, শটগান ও ওয়াকিটকি লুটের ঘটনা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি কেড়ে নিয়ে পালায়। পরে পুলিশের তৎপরতায় এক আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে। সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আবুল হাশেমের ছেলে জাহেদুল ইসলাম রিপনরফিকুল ইসলাম আরিফ।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামি ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা শটগান ও ওয়াকিটকি কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও সোনাগাজী মডেল থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযানের পরিপ্রেক্ষিতে সকাল ৯:৪০ মিনিটে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ওসি সাইফুল ইসলাম বলেন, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান।”

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত