ভারতের উত্তরপ্রদেশের মীরাটে নিজের বাড়ির সামনে নিজেই মাংসের ব্যাগ রেখে পুলিশে মিথ্যা অভিযোগ করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুর্নীত নামের এক যুবক গত শুক্রবার জরুরি সেবা নম্বর ১১২-এ কল করে এই মিথ্যা তথ্য জানান। এর ফলে মাবিমিরা গ্রামে সাময়িকভাবে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসল সত্য উন্মোচনের পর শান্ত হয়।
উত্তরপ্রদেশের মীরাটের মাবিমিরা গ্রামে গত শুক্রবার (২৯ মে) একটি ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সেন্সর পালের ছেলে পুনীত দাবি করেন, কে বা কারা তার বাড়ির সামনে একটি মাংস ভর্তি ব্যাগ ফেলে রেখে গেছে। গো-মাংস বা নিষিদ্ধ কোনো মাংসের আশঙ্কায় মুহূর্তের মধ্যে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ পুর্নীতের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে খবর দেওয়া হয় পুলিশকে। জরুরি নম্বর ১১২ থেকে তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মীরাট পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে। একই সঙ্গে উত্তেজিত গ্রামবাসীদের শান্ত থাকার এবং আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ জানায়। কিছু বাসিন্দা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলে সাময়িক বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় এবং পরবর্তীতে ওই মাংসের ব্যাগটি উদ্ধার করে একটি গর্তে পুঁতে ফেলে।
সিসিটিভি ফুটেজে আসল সত্য উন্মোচন
অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন ঘটনার তদন্ত শুরু করে এবং আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করে, তখন পুরো ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়। ফুটেজে দেখা যায়, মায়াঙ্ক নামের ১২ বছরের একটি ছেলে সাইকেলে করে একটি বস্তায় বেশ কিছু মাংসের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটি মোড় ঘোরার সময় অসাবধানতাবশত তার বস্তা থেকে একটি নষ্ট বা পচা মাংসের প্যাকেট গলিতে পড়ে যায়।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, স্বয়ং অভিযোগকারী পুনীত নিজেই গলি থেকে ওই পড়ে যাওয়া মাংসের প্যাকেটটি কুড়িয়ে নেন এবং সাম্প্রদায়িক রঙ দেওয়ার উদ্দেশ্যে সেটি মূল রাস্তার পাশে নিজের বাড়ির সামনে এনে ফেলে রাখেন। এরপর তিনি নিজেই পুলিশকে ফোন করে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
মাবিমিরা গ্রামের সিনিয়র সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, পুর্নীত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে বিভ্রান্ত করতে এই মিথ্যা তথ্য দিয়েছিলেন। তবে বড় কোনো আইনি পদক্ষেপ না নিয়ে তাকে কঠোর সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মীরাট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, "পুনীতকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে তিনি কখনো এই ধরণের কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য পুলিশকে না দেন।"
আইনি বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর এলাকায় এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানো সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তবে এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ এবং সিসিটিভি প্রযুক্তির ব্যবহার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাহায্য করেছে।
বিষয় : ভারত

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন