বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, গাজার মানুষ আজ ন্যায়বিচারের আশায় সাধারণ মানুষের প্রতিরোধের দিকেই তাকিয়ে আছেন। বিশ্বনেতারা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন অনেক আগেই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি এ কথা বলেন।
শহিদুল আলম তার সাম্প্রতিক পোস্টে লিখেছেন, “আমরা কীসের মুখোমুখি হবো তা বোঝার চেষ্টা করছি। কিন্তু পুরো বিশ্ব প্রতিরোধ করছে। নিঃসন্দেহে এটাই হলো উঠে দাঁড়ানোর সময়। গাজার মানুষ ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের ওপরই ভরসা করছেন। বিশ্বনেতারা বহু আগেই ব্যর্থ হয়েছেন।”
একই দিন আরেক পোস্টে তিনি জানান, “সমুদ্র এখনো উত্তাল, তবে সূর্য উঠেছে। ডেকে প্রবল দমকা হাওয়া বইছে।” তার ভাষায়, বিশ্বের নানা প্রান্ত থেকে দোয়া ও শুভকামনার বার্তা আসছে, যা তার সহযাত্রীদের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে উঠেছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শহিদুল আলম বলেন, এত বেশি অনুরোধ আসায় তিনি ব্যক্তিগতভাবে সবার বার্তার উত্তর দিতে পারছেন না। তিনি পরামর্শ দেন, আপডেট ও কনটেন্টের জন্য যেন ড্রিক-এর সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়। একইসঙ্গে সংহতি ও সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে বিভিন্ন দেশের মানবাধিকার ও ফিলিস্তিনপন্থি কর্মীরা ছিলেন। এর মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আটক অভিযানের মাধ্যমে ইসরাইল আবারও প্রমাণ করল যে, গাজার দীর্ঘস্থায়ী অবরোধ কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্নে রূপ নিয়েছে।
বিষয় : মানবাধিকার আন্তর্জাতিক বাংলাদেশ গাজা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন