শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
কওমী টাইমস

উগ্র হিন্দুত্ববাদী হামলাকারীদের রুখে দেওয়া নেপালি বীরকে বিশেষ সম্মাননা দিল সৌদি আরব

নেপালে মসজিদ রক্ষাকারী প্রতিবন্ধী বীরকে ওমরাহ পালন ও বিশেষ সম্মাননা দিল সৌদি আরব

নেপালের রৌতাহাট জেলায় উগ্রবাদীদের হাত থেকে মসজিদ রক্ষা করে আলোচনায় আসা শারীরিক প্রতিবন্ধী মুসলিম যুবক শেখ রহিমুল্লাহকে বিশেষ সম্মাননা জানিয়েছে সৌদি আরব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্রাচে ভর দিয়ে মসজিদ পাহারা দেওয়ার বীরত্বপূর্ণ ঘটনার স্বীকৃতি হিসেবে তাঁকে ও তাঁর মা-বাবাকে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ১৫ আগস্ট প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সৌদি দাতাদের পক্ষ থেকে কৃত্রিম পা পাওয়ার প্রতিশ্রুতিও অর্জন করেছেন।

গেল জানুয়ারির শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয় স্পর্শ করে। নেপালের রৌতাহাট জেলায় একটি উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী জনতা স্থানীয় একটি মসজিদে হামলার চেষ্টা চালালে এক পায়ে দাঁড়ানো, বগলে ক্রাচ ও হাতে লাঠি থাকা ৩২ বছর বয়সী তরুণ শেখ রহিমুল্লাহ একা প্রতিরোধ গড়ে তোলেন। অদম্য ঈমানি শক্তি ও সাহসিকতার সেই দৃশ্য ছড়িয়ে পড়লে সৌদি অ্যাক্টিভিস্টরা তাঁকে খুঁজে বের করার অভিযান শুরু করেন।

সৌদি দাতাদের উদ্যোগে গত ৫ আগস্ট রহিমুল্লাহ ও তাঁর মা-বাবা মক্কায় পৌঁছান। সেখানে তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও বিভিন্ন উপহারে ভূষিত করা হয়। এছাড়াও 'বদর অ্যাসোসিয়েশন' রহিমুল্লাহর চলাচলের সুবিধার জন্য একটি আধুনিক কৃত্রিম পা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। পুরো সফরজুড়ে তাঁদের সঙ্গী ছিলেন কেরালার আলোচিত মুসলিম কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রফি।

সৌদি আরবে ওমরাহ পালন ও উষ্ণ আতিথেয়তা গ্রহণ শেষে ১৪ আগস্ট রহিমুল্লাহর পরিবার নেপালে ফিরে গেছে। এ ঘটনা প্রমাণ করে, প্রতিকূলতার মুখে ঈমান ও আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা কখনো বিফলে যায় না।

বিষয় : সৌদি আরব নেপাল

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নেপালে মসজিদ রক্ষাকারী প্রতিবন্ধী বীরকে ওমরাহ পালন ও বিশেষ সম্মাননা দিল সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নেপালের রৌতাহাট জেলায় উগ্রবাদীদের হাত থেকে মসজিদ রক্ষা করে আলোচনায় আসা শারীরিক প্রতিবন্ধী মুসলিম যুবক শেখ রহিমুল্লাহকে বিশেষ সম্মাননা জানিয়েছে সৌদি আরব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্রাচে ভর দিয়ে মসজিদ পাহারা দেওয়ার বীরত্বপূর্ণ ঘটনার স্বীকৃতি হিসেবে তাঁকে ও তাঁর মা-বাবাকে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ১৫ আগস্ট প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সৌদি দাতাদের পক্ষ থেকে কৃত্রিম পা পাওয়ার প্রতিশ্রুতিও অর্জন করেছেন।

গেল জানুয়ারির শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয় স্পর্শ করে। নেপালের রৌতাহাট জেলায় একটি উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী জনতা স্থানীয় একটি মসজিদে হামলার চেষ্টা চালালে এক পায়ে দাঁড়ানো, বগলে ক্রাচ ও হাতে লাঠি থাকা ৩২ বছর বয়সী তরুণ শেখ রহিমুল্লাহ একা প্রতিরোধ গড়ে তোলেন। অদম্য ঈমানি শক্তি ও সাহসিকতার সেই দৃশ্য ছড়িয়ে পড়লে সৌদি অ্যাক্টিভিস্টরা তাঁকে খুঁজে বের করার অভিযান শুরু করেন।

সৌদি দাতাদের উদ্যোগে গত ৫ আগস্ট রহিমুল্লাহ ও তাঁর মা-বাবা মক্কায় পৌঁছান। সেখানে তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও বিভিন্ন উপহারে ভূষিত করা হয়। এছাড়াও 'বদর অ্যাসোসিয়েশন' রহিমুল্লাহর চলাচলের সুবিধার জন্য একটি আধুনিক কৃত্রিম পা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। পুরো সফরজুড়ে তাঁদের সঙ্গী ছিলেন কেরালার আলোচিত মুসলিম কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রফি।

সৌদি আরবে ওমরাহ পালন ও উষ্ণ আতিথেয়তা গ্রহণ শেষে ১৪ আগস্ট রহিমুল্লাহর পরিবার নেপালে ফিরে গেছে। এ ঘটনা প্রমাণ করে, প্রতিকূলতার মুখে ঈমান ও আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা কখনো বিফলে যায় না।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ