শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

রামাল্লার পূর্বে কাবনেহ সম্প্রদায়ের বাসিন্দা, কর্মী ও সমর্থকদের লক্ষ্য করে নতুন হামলার অভিযোগ। ভূমি ছাড়তে বাধ্য করতেই ভয়ভীতি ও হয়রানি চালানো হচ্ছে বলে দাবি অধিকার সংগঠনের।

ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর সন্ত্রাসী হামলা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বে কাবনেহ বেদুইন সম্প্রদায়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় চালানো এসব হামলায় সম্প্রদায়টির বাসিন্দা, কর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বেদুইন অধিকার প্রতিরক্ষা সংস্থা আল-বায়দা।

সংগঠনটির অভিযোগ, বাসিন্দাদের ভয় দেখিয়ে তাদের বাড়িঘর ও জমি ছেড়ে যেতে বাধ্য করতেই এ ধরনের হামলা ও হয়রানি চালানো হচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরের কেন্দ্রে রামাল্লার পূর্বে অবস্থিত কাবনেহ বেদুইন সম্প্রদায়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বসতি স্থাপনকারীদের হামলায় ওই সম্প্রদায়ের বাসিন্দাদের পাশাপাশি সেখানে উপস্থিত কয়েকজন কর্মী ও সমর্থকও লক্ষ্যবস্তু হন।

বেদুইন অধিকার প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রামাল্লার পূর্বে অবস্থিত কাবনেহ সম্প্রদায়টি বসতি স্থাপনকারীদের নতুন হামলার শিকার হয়। এতে স্থানীয় বাসিন্দা এবং সেখানে উপস্থিত বেশ কয়েকজন কর্মী ও সমর্থককে লক্ষ্য করা হয়।

তবে বিবৃতিতে হামলাগুলোর সুনির্দিষ্ট ধরন, এতে কেউ আহত বা নিহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সংস্থাটি বলেছে, ওই এলাকায় বেদুইন সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত আগ্রাসন বৃদ্ধির মধ্যেই বসতি স্থাপনকারীদের হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, বাসিন্দাদের হয়রানি করা এবং তাদের বাড়িঘর ও জমি ছেড়ে যেতে বাধ্য করার জন্য বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে।

আল-বায়দা কাবনেহ সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, বেসামরিক নাগরিক, অধিকারকর্মী ও সমর্থকদের লক্ষ্যবস্তু করা জনগণের অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। এ ধরনের ঘটনা সম্প্রদায়ের মধ্যে ভয় ও অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেয়।

সংগঠনটির মতে, কাবনেহ সম্প্রদায়ে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং রামাল্লার পূর্বাঞ্চলের বেদুইন সম্প্রদায়গুলোর ওপর চলমান হামলা ও চাপেরই অংশ। ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে এসব ঘটনা ওই ভূমিতে বসবাসকারী ফিলিস্তিনি বাসিন্দাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে।

আল-বায়দা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাসিন্দা ও অধিকারকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, হামলা বন্ধ করা এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও আহ্বান জানিয়েছে, কাবনেহ সম্প্রদায়ের ওপর সংঘটিত সব হামলা ও লঙ্ঘনের ঘটনা যথাযথভাবে নথিভুক্ত করে সংশ্লিষ্ট মানবাধিকার ও আইনি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তাদের বিবেচনায়, এসব ঘটনা ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়গুলোর ওপর চলমান সহিংসতা ও ভীতি প্রদর্শনের বৃহত্তর বাস্তবতার অংশ।

এর আগে গত আগস্টে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ইসরায়েলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

গত জুন মাসে জাতিসংঘের ১৪ জন বিশেষ র‍্যাপোর্টারও সতর্ক করেছিলেন। তারা বলেন, অধিকৃত অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বসতি স্থাপনকারীদের সহিংসতা ও সন্ত্রাসের তীব্র বৃদ্ধি ফিলিস্তিনি সম্প্রদায়গুলোর জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৯৪টি ইসরায়েলি বসতি ও প্রায় ৪০০টি চৌকিতে আনুমানিক সাড়ে সাত লাখ বসতি স্থাপনকারী বসবাস করে। ফিলিস্তিনি ভূমি থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদের উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই বসতি স্থাপনকারীদের হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

বিষয় : ইসরায়েল হামলা ফিলিস্তিনি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ