শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

সুক্কোত উৎসবের অজুহাতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা তীব্র করেছে উগ্রপন্থী ইসরায়েলি দখলদাররা; মুসলিমদের গোরস্থান স্থায়ী ইবাদতকেন্দ্রে রূপান্তরের অপচেষ্টা।

আল-আকসার ঐতিহাসিক বাব আর-রহমা গোরস্থানে ইসরায়েলি দখলদারদের তাণ্ডব

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬

আল-আকসার ঐতিহাসিক বাব আর-রহমা গোরস্থানে ইসরায়েলি দখলদারদের তাণ্ডব

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের পূর্ব দেয়াল সংলগ্ন ঐতিহ্যবাহী বাব আর-রহমা গোরস্থানে ভোরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি অবৈধ দখলদাররা। ইহুদিদের সুক্কোত (কুটির) উৎসবের সপ্তম তথা শেষ দিনে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে মুসলিমদের কবরের পাশেই তালমুদিক ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা (WAFA) জানিয়েছে, সুক্কোত উৎসবকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় ৯ হাজার উগ্রপন্থী ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে অবৈধ প্রবেশ ও সহিংসতা চালিয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইসরায়েলিরা আল-আকসা মসজিদ সংলগ্ন ঐতিহাসিক বাব আর-রহমা গোরস্থানে (Bab er-Rahme Cemetery) হামলা চালিয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপরও নতুন করে সহিংস আক্রমণ চালিয়েছে তারা।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা 'ওয়াফা'-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে একদল উগ্রপন্থী ইসরায়েলি আল-আকসা মসজিদের পূর্ব প্রাচীর সংলগ্ন শতাব্দীর প্রাচীন বাব আর-রহমা গোরস্থানে ঢুকে পড়ে। এ সময় তারা মুসলিমদের কবরের গা-ঘেঁষে এবং বাব আর-রহমার ঠিক উল্টোদিকে উগ্র তালমুদিক আচার-অনুষ্ঠান ও নাচ-গান সম্পাদন করে।

উগ্রপন্থী ইহুদি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই এই এলাকায় নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাব আর-রহমা গোরস্থান ও তার চারপাশের ভূমিকে একটি স্থায়ী ইহুদি উপাসনালয়ে রূপান্তর করার অপচেষ্টা চালিয়ে আসছে। পবিত্র আল-আকসা মসজিদের ইসলামি পরিচয় মুছে ফেলে ইহুদি রাষ্ট্রিক আধিপত্য কায়েমের অংশ হিসেবেই সুপরিকল্পিতভাবে ঐতিহাসিক ও পবিত্র সমাধি এলাকাগুলোতে এ ধরনের অপকর্ম করা হচ্ছে বলে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইহুদিদের ‘সুক্কোত’ (Sukkot) উৎসবকে অজুহাত করে আল-আকসা ও তার আশপাশের এলাকায় ইসরায়েলি উগ্রপন্থীদের উপস্থিতি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ওয়াফার তথ্যমতে, সুক্কোত উৎসবের সপ্তম ও শেষ দিন পর্যন্ত অন্তত ৮,৮৯৫ জন অবৈধ ইসরায়েলি উগ্রপন্থী সামরিক পাহারায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ও জোরপূর্বক তাণ্ডব চালিয়েছে।

উল্লেখ্য, ১২-১৩ সেপ্টেম্বর ইব্রানি নববর্ষের (রোশ হাশানাহ) মাধ্যমে শুরু হওয়া চলতি ইহুদি উৎসবের ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর পালিত হয় ইয়োম কিপুর (ক্ষমা দিন)। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় সুক্কোত উৎসব এবং আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে সিমহাত তোরাহ (তোরাহ পাঠের সমাপ্তি) উৎসব। এই পুরো উৎসব পর্ব জুড়েই অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি সেনাসমর্থিত দখলদার উগ্রপন্থীদের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘন চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংস্থাসমূহ ও মানবাধিকার সংগঠনগুলো উগ্র হিন্দুত্ববাদ ও উগ্র জায়োনবাদী শক্তির এহেন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানালেও ইসরায়েলি কর্তৃপক্ষ দখলদারদের পূর্ণ নিরাপত্তা দিয়ে পবিত্র স্থাপনাগুলোর অবমাননা অব্যাহত রেখেছে।

বিষয় : ফিলিস্তিন পূর্ব জেরুজালেম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আল-আকসার ঐতিহাসিক বাব আর-রহমা গোরস্থানে ইসরায়েলি দখলদারদের তাণ্ডব

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ