শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

শুকনো ও তাজা ফল বিদেশে রপ্তানিতে ত্বরান্বিত পদক্ষেপ নিচ্ছে আফগান সরকার

আফগান ফল রপ্তানিতে নতুন উদ্যোগ: সরাসরি চার্টার ফ্লাইট চালুর নির্দেশ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

আফগান ফল রপ্তানিতে নতুন উদ্যোগ: সরাসরি চার্টার ফ্লাইট চালুর নির্দেশ

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে বুধবার কাবুলের মারমারিন প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে বিদেশে আফগান শুকনো ও তাজা ফল রপ্তানির নতুন নীতিমালা গ্রহণ করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও আরিয়ানা আফগান এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পর আরিয়ানাকে নির্দেশ দেওয়া হয়, লাভ ছাড়াই শুধুমাত্র ব্যয়মূল্যে বিদেশে ফল রপ্তানির বিমান সেবা চালু করতে এবং প্রয়োজনে চার্টার ফ্লাইট ব্যবহারের ব্যবস্থা করতে।

দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে, সরকার আরিয়ানা এয়ারলাইন্সকে দুটি বিশেষ কার্গো বিমান কেনার দায়িত্ব দিয়েছে, যার জন্য ইসলামিক এমিরেট বাজেট বরাদ্দ করবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে একটি নতুন এয়ার কার্গো কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় বসে।

সভায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সব সংস্থা দ্রুত তাদের অগ্রগতির প্রতিবেদন অর্থনৈতিক উপপ্রধানের কার্যালয়ে জমা দেবে।

এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তান তাদের অন্যতম বড় রপ্তানি খাত—শুকনো ও তাজা ফল—আন্তর্জাতিক বাজারে পুনরুজ্জীবিত করার পথে এক ধাপ এগোল।

বিষয় : আফগানিস্তান

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আফগান ফল রপ্তানিতে নতুন উদ্যোগ: সরাসরি চার্টার ফ্লাইট চালুর নির্দেশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে বুধবার কাবুলের মারমারিন প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে বিদেশে আফগান শুকনো ও তাজা ফল রপ্তানির নতুন নীতিমালা গ্রহণ করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও আরিয়ানা আফগান এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পর আরিয়ানাকে নির্দেশ দেওয়া হয়, লাভ ছাড়াই শুধুমাত্র ব্যয়মূল্যে বিদেশে ফল রপ্তানির বিমান সেবা চালু করতে এবং প্রয়োজনে চার্টার ফ্লাইট ব্যবহারের ব্যবস্থা করতে।

দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে, সরকার আরিয়ানা এয়ারলাইন্সকে দুটি বিশেষ কার্গো বিমান কেনার দায়িত্ব দিয়েছে, যার জন্য ইসলামিক এমিরেট বাজেট বরাদ্দ করবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে একটি নতুন এয়ার কার্গো কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় বসে।

সভায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সব সংস্থা দ্রুত তাদের অগ্রগতির প্রতিবেদন অর্থনৈতিক উপপ্রধানের কার্যালয়ে জমা দেবে।

এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তান তাদের অন্যতম বড় রপ্তানি খাত—শুকনো ও তাজা ফল—আন্তর্জাতিক বাজারে পুনরুজ্জীবিত করার পথে এক ধাপ এগোল।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত