ফিলিস্তিন উলামা পরিষদের আনুষ্ঠানিক আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্ক সফরে যাচ্ছে। প্রতিনিধিদলের মূল লক্ষ্য গাজার নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের হাতে সহায়তা পৌঁছানো এবং বাংলাদেশের চলমান মানবিক উদ্যোগগুলোর আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা। সফরে সফরসঙ্গীরা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্তদের জন্য সংগৃহীত অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এবং বিশ্ব ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
ফিলিস্তিনের পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং বিশ্বব্যাপী উম্মাহর মধ্যকার মানবিক ও দাওয়াতী সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে তুরস্ক সফরে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ফিলিস্তিন উলামা পরিষদের সরাসরি আমন্ত্রণে চার সদস্যের এই বৈশ্বিক প্রতিনিধিদলটি সফর শুরু করছে।
প্রতিনিধিদলের প্রবীণ ও শীর্ষ সদস্যদের মধ্যে রয়েছেন—বাংলাদেশি ইসলামী অঙ্গনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব আল্লামা মাহফুজুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, অধ্যাপক আমিরুল ইসলাম এবং মুফতি রেজাউল করিম আবরার। উল্লেখ্য, এই সফরের সমস্ত ব্যয়ভার প্রতিনিধিদলের সদস্যরা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করছেন; এতে সংস্থার কোনো মানবিক বা চ্যারিটি তহবিল ব্যবহার করা হচ্ছে না।
ফিলিস্তিনি উম্মাহর জন্য অনুদান হস্তান্তর ও কূটনৈতিক বৈঠক
সফরের শুরুতেই ৩ আগস্ট প্রতিনিধিদল ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাংলাদেশ থেকে সংগৃহীত ১০ হাজার মার্কিন ডলার ফিলিস্তিন উলামা পরিষদের দায়িত্বশীলদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।
সফরকালে তারা ফিলিস্তিন উলামা পরিষদের সভাপতি ড. নাওয়াফ হাইল তকরুরী এবং তুরস্কের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ইস্তাম্বুলভিত্তিক বিখ্যাত ইলমি ও ফিকরি গবেষণা কেন্দ্র (İFAM)-এর প্রতিষ্ঠাতা ড. শাইখ ইহসান শেনোজাক আফান্দির সঙ্গে গুরুত্বপর্ণ মতবিনিময় করবেন। এছাড়া তুরস্কের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং তুরস্কের সরকারি ও কূটনৈতিক পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে মানবিক প্রকল্পের প্রসার ও আন্তর্জাতিক স্বীকৃতি
সফরের অন্যতম মূল উদ্দেশ্য বাংলাদেশে চলমান মানবিক উদ্যোগগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। হাফেজ্জী চ্যেরিটেবল সোসাইটি বাংলাদেশে বর্তমানে প্রায় ১৬টি বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, দুর্যোগকালীন জরুরি ত্রাণ, নিরাপদ পানি সরবরাহ, খাদ্য সহায়তা, জীবিকায়ন এবং এতিম-অসহায় শিশুদের টেকসই প্রতিপালন।
সংস্থাটির আন্তর্জাতিক কার্যক্রম ইতিমধ্যে আলজাজিরা (Al Jazeera), প্যালেস্টাইন টিভি (Palestine TV), সুদান টিভি (Sudan TV), আল যারকা, আল তায়বা এবং মিসর টাইমসের মতো প্রখ্যাত বৈশ্বিক গণমাধ্যমে প্রশংসিত ও প্রকাশিত হয়েছে। এছাড়া গাজার ৬টি হাসপাতাল থেকে সংস্থাটি আনুষ্ঠানিক লিখিত স্বীকৃতি ও কার্যক্রম চালনার সনদ পেয়েছে, পাশাপাশি মিসরের জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ সম্মাননা লাভ করেছে। প্রতিনিধিদল তুরস্কে গাজা, সুদান ও বাংলাদেশের প্রকল্পগুলোর অগ্রগতির তথ্য তুলে ধরে নতুন আন্তর্জাতিক অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সচেষ্ট হবেন।
বৈশ্বিক সম্মেলন ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী বিশ্ব-ইসলামী স্থাপত্যসমূহ পরিদর্শনের পাশাপাশি ১০ আগস্ট আয়োজিত একটি আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনে যোগ দেবেন। আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে বাংলাদেশি দলটি সারা বিশ্ব থেকে আগত বিশিষ্ট আলেম, ইসলামী গবেষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।
সংস্থাটি জানিয়েছে, আগস্টের শেষের দিকে সংস্থাটির আরও একটি আন্তর্জাতিক সফরের পরিকল্পনা রয়েছে, যা বৈশ্বিক স্তরে ফিলিস্তিনের পীড়িত উম্মাহর অধিকার রক্ষায় ও অসহায়দের সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন