সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

সিরিয়ার তিনটি গভর্নরেটে শিক্ষা ও সামাজিক অবকাঠামো পুনর্নির্মাণ এবং সৌরবিদ্যুৎ স্থাপনে সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা তহবিলের বিশেষ প্রকল্প।

সিরিয়ায় শিক্ষা ও সামাজিক কেন্দ্র পুনর্নির্মাণে কিং সালমান এইড অ্যান্ড রিলিফের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

সিরিয়ায় শিক্ষা ও সামাজিক কেন্দ্র পুনর্নির্মাণে কিং সালমান এইড অ্যান্ড রিলিফের নতুন উদ্যোগ

দীর্ঘ সংঘাতের কারণে সিরিয়ায় ভেঙে পড়া সামাজিক ও শিক্ষা অবকাঠামো পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে সৌদি আরবের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ (কেএসরিলিফ)। রিয়াদে সংস্থাটির কার্যালয়ে সিরিয়ার হোমস, দারা এবং দেয়ার এজ-জোর গভর্নরেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সুবিধা কেন্দ্রগুলো সংস্কারে একটি যৌথ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কেএসরিলিফের অপারেশন্স অ্যান্ড প্রোগ্রামসের সহকারী সুপারভাইজার জেনারেল প্রকৌশলী আহমেদ বিন আলী আল-বাইজ এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোর মোট চারটি বিদ্যালয় এবং তিনটি সামাজিক সুবিধাকেন্দ্র সম্পূর্ণ সংস্কার করা হবে। এছাড়া এই প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সৌরশক্তি ব্যবস্থা স্থাপন করা হবে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও আধুনিক আসবাবপত্র সরবরাহ করা হবে।

সংস্থাটি জানায়, এই প্রকল্পটির মাধ্যমে সরাসরি ৪,৯৪১ জন সিরীয় নাগরিক উপকৃত হবেন। পাশাপাশি পরোক্ষভাবে সুবিধা পাবেন এলাকার আরও ২১,৫১৫ জন মানুষ।

সিরিয়ায় শিক্ষা সম্পদের সার্বিক পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশটির বিভিন্ন গভর্নরেটে মোট ৫৩টি স্কুল সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করার কাজ চলমান রয়েছে।

দীর্ঘদিন ধরে মানবিক সংকটে ভুগতে থাকা সিরীয় মুসলিম ভাই-বোনদের মৌলিক অধিকার ও শিক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব কেএসরিলিফের মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। নতুন এই উদ্যোগ সিরিয়ার যুদ্ধবিদ্ধস্ত শিশুদের নিরাপদ শিক্ষাজীবন ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিষয় : সিরিয়া সৌদি আরব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ায় শিক্ষা ও সামাজিক কেন্দ্র পুনর্নির্মাণে কিং সালমান এইড অ্যান্ড রিলিফের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ সংঘাতের কারণে সিরিয়ায় ভেঙে পড়া সামাজিক ও শিক্ষা অবকাঠামো পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে সৌদি আরবের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ (কেএসরিলিফ)। রিয়াদে সংস্থাটির কার্যালয়ে সিরিয়ার হোমস, দারা এবং দেয়ার এজ-জোর গভর্নরেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সুবিধা কেন্দ্রগুলো সংস্কারে একটি যৌথ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কেএসরিলিফের অপারেশন্স অ্যান্ড প্রোগ্রামসের সহকারী সুপারভাইজার জেনারেল প্রকৌশলী আহমেদ বিন আলী আল-বাইজ এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোর মোট চারটি বিদ্যালয় এবং তিনটি সামাজিক সুবিধাকেন্দ্র সম্পূর্ণ সংস্কার করা হবে। এছাড়া এই প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সৌরশক্তি ব্যবস্থা স্থাপন করা হবে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও আধুনিক আসবাবপত্র সরবরাহ করা হবে।

সংস্থাটি জানায়, এই প্রকল্পটির মাধ্যমে সরাসরি ৪,৯৪১ জন সিরীয় নাগরিক উপকৃত হবেন। পাশাপাশি পরোক্ষভাবে সুবিধা পাবেন এলাকার আরও ২১,৫১৫ জন মানুষ।

সিরিয়ায় শিক্ষা সম্পদের সার্বিক পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশটির বিভিন্ন গভর্নরেটে মোট ৫৩টি স্কুল সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করার কাজ চলমান রয়েছে।

দীর্ঘদিন ধরে মানবিক সংকটে ভুগতে থাকা সিরীয় মুসলিম ভাই-বোনদের মৌলিক অধিকার ও শিক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব কেএসরিলিফের মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। নতুন এই উদ্যোগ সিরিয়ার যুদ্ধবিদ্ধস্ত শিশুদের নিরাপদ শিক্ষাজীবন ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ