বিশ্বজুড়ে ভারতের প্রতি বিভিন্ন দেশের মানুষের মনোভাব নিয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপে বৈচিত্র্যময় ও তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিকখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে প্রকাশ পেয়েছে যে, বিশ্বে ভারতের প্রতি সবচেয়ে বেশি নেতিবাচক বা বৈরী মনোভাব বজায় রেখেছেন পাকিস্তানের জনগণ।
জরিপের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, পাকিস্তানের ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
ঐতিহাসিক ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশেও ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। ২০২৪ সালের জরিপে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করলেও দুই বছরের ব্যবধানে তা ১৫ শতাংশীয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ভারতের একতরফা অন্ধ সমর্থন প্রদান, সীমান্ত হত্যা এবং মুসলিমবিরোধী নীতির কারণে সাধারণ বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্য ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেও ভারতের ভাবমূর্তি ক্রমাগত সংকটের মুখে পড়ছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সহায়তার প্রেক্ষাপটে ভারতের প্রতি ৭৯ শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব দেখালেও বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাতে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব দৃশ্যমানভাবে বেড়েছে। সব মিলিয়ে মোদি সরকারের চরমপন্থী উগ্র নীতি এবং প্রতিবেশী দেশগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিকে ক্রমেই বিতর্কিত করে তুলছে।
বিষয় : ভারত বাংলাদেশ-ভারত সম্পর্ক মনোভাব

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন