বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
কওমী টাইমস

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চর্চা; আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বিশ্ব মুসলিম সম্প্রদায়।

মরক্কোর নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন: যা জানা গেল

ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনে। বিশেষ করে তুরস্কের বেশ কিছু গণমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ফুটবল তারকা নিজে কিংবা তার অফিশিয়াল কোনো প্রতিনিধি এখনও সরাসরি মুখ খোলেননি।

তুর্কি সংবাদমাধ্যম ও সংসদ সদস্যের দাবি

তুর্কি গণমাধ্যম 'হাবেরলার'সহ একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে অবস্থানকালে ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন ৫৩ বছর বয়সী এই সাবেক ফুটবল তারকা। সেখানেই তিনি শাহাদা পাঠ করে ইসলামের ছায়াতলে আসেন বলে দাবি করা হয়।

খবরের সত্যতা ও বিস্তারে মূল ভূমিকা রেখেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে শাহিন জানান, ব্রাজিল সফরের সময় সাও পাওলোতে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথের প্রতিনিধিদের সাথে তার বৈঠক হয়। সেখানে শেখ জিহাদ হামাদা তাঁকে নিশ্চিত করেন যে কার্লোস তাঁর সাথে দীর্ঘদিন যোগাযোগ রাখছিলেন এবং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। এমপি আলি শাহিন এক্সে রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তাঁর শান্তি ও বরকতময় জীবন কামনা করেন।

মরক্কোর বংশোদ্ভূত নারীর সঙ্গে বিবাহ বন্ধন

ইসলাম গ্রহণের খবরের সঙ্গেই নতুন করে আলোচনায় এসেছে কার্লোসের সাম্প্রতিক বিয়ের ছবি। তিনি মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন। সোহাইলা পেশায় একজন ফিফা-লাইসেন্সধারী এজেন্ট এবং ফুটবল উন্নয়ন প্রকল্পে কাজ করেন। জানা গেছে, তাদের পরিচয় পেশাগত সূত্রে হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত সম্পর্কে গড়ায়। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের খবর সামনে এলেও জুলাইয়ের শেষদিকে ছোট পরিসরে তাদের পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যার ছবিগুলো সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।

নিশ্চিত তথ্যের অপেক্ষা

বিশ্বমানের এই ফুটবল তারকার ইসলাম গ্রহণের খবর আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের মাঝে আনন্দের সঞ্চার করলেও দায়িত্বশীল মিডিয়া হিসেবে কাওমি টাইমস বস্তুনিষ্ঠতার তাগিদে কার্লোসের নিজস্ব প্রতিক্রিয়ার অপেক্ষা করছে। ব্রাজিল, রিয়াল মাদ্রিদ ও তুর্কি ক্লাব ফেনারবাহচে খেলা এই মহাতারকা ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর তরফ থেকে সরাসরি ঘোষণা না আসা পর্যন্ত তথ্যটিকে "দাবিকৃত খবর" হিসেবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিষয় : রবার্তো কার্লোস

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মরক্কোর নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন: যা জানা গেল

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ