শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
কওমী টাইমস

ঐতিহাসিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ওপর ভিত্তি করে দক্ষিণ এশীয় দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সম্পর্কে নতুন গতিশীলতার আশা প্রকাশ।

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় তিনি উভয় দেশের মুসলিম ভাইদের দীর্ঘদিনের পারস্পরিক ভ্রাতৃত্ব ও অভিন্ন ইতিহাস পুনরুজ্জীবিত করার তাগিদ দেন। ইসলামাবাদ বিশ্বাস করে, এই নেতৃত্বের অধীনে দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

দক্ষিণ এশীয় মুসলিম বিশ্বের ভূ-রাজনীতিতে এক ইতিবাচক দিগন্তের সূচনা করে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর এক বিশেষ অভিনন্দন বার্তায় আস্থা প্রকাশ করে বলেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার উন্নয়ন ও অগ্রগতির পথ অব্যাহত রাখবে এবং জনগণের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করবে।

বার্তায় পাকিস্তানের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান কেবল ভৌগোলিক প্রতিবেশীই নয়, বরং অভিন্ন ইতিহাস, ইসলামী ঈমানী চেতনা, বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। উভয় দেশের পারস্পরিক এই ভিত্তি সুসংহত আঞ্চলিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাষ্ট্রপতি জারদারি পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং উভয় দেশের জনগণের মধ্যভিত্তিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

পরশেষে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বাংলাদেশের জনগণের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং রাষ্ট্রপতির নতুন দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য প্রার্থনা করেন।

বিষয় : বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় তিনি উভয় দেশের মুসলিম ভাইদের দীর্ঘদিনের পারস্পরিক ভ্রাতৃত্ব ও অভিন্ন ইতিহাস পুনরুজ্জীবিত করার তাগিদ দেন। ইসলামাবাদ বিশ্বাস করে, এই নেতৃত্বের অধীনে দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

দক্ষিণ এশীয় মুসলিম বিশ্বের ভূ-রাজনীতিতে এক ইতিবাচক দিগন্তের সূচনা করে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর এক বিশেষ অভিনন্দন বার্তায় আস্থা প্রকাশ করে বলেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তার উন্নয়ন ও অগ্রগতির পথ অব্যাহত রাখবে এবং জনগণের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করবে।

বার্তায় পাকিস্তানের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান কেবল ভৌগোলিক প্রতিবেশীই নয়, বরং অভিন্ন ইতিহাস, ইসলামী ঈমানী চেতনা, বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। উভয় দেশের পারস্পরিক এই ভিত্তি সুসংহত আঞ্চলিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাষ্ট্রপতি জারদারি পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং উভয় দেশের জনগণের মধ্যভিত্তিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

পরশেষে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বাংলাদেশের জনগণের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং রাষ্ট্রপতির নতুন দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাফল্য প্রার্থনা করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ