বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠনে নতুন মোড়; প্রস্তাবটি পর্যালোচনা করছে তেহরান, তবে সৌদি আরব বা মিত্রদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো মেলেনি।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বলে দাবি করেছে ইরান। ২৩ আগস্ট মেহদি রহিমি জানান, তেহরান বর্তমানে এই প্রস্তাবটি গভীরভাবে পর্যালোচনা করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব হ্রাস এবং একটি স্বাবলম্বী মুসলিম আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলার ক্ষেত্রে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক সম্ভাব্য বড় ধরণের পরিবর্তনের আভাস দিয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহদি রহিমি লেবাননভিত্তিক সংবাদ মাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ দাবি নিশ্চিত করেন।

মেহদি রহিমি বলেন, "ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি তেহরানের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, অঞ্চলের মুসলিম দেশগুলো এখন বহিরাগত শক্তির ওপর নির্ভর না করে একটি নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা বলয়ের প্রয়োজনীয়তা অনুধাবন করছে। দীর্ঘ দিন ধরে ইরান যে স্বাবলম্বী আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান জানিয়ে আসছিল, এই আমন্ত্রণ তার একটি পরোক্ষ স্বীকৃতি ও ইরানের জন্য কূটনৈতিক বিজয়।

তিনি ওয়াশিংটনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন প্রশাসন অবশেষে বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক পথ অবলম্বন করে কোনো লাভ হবে না। পাশাপাশি, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিচালনায় যারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাদেরও এর মাশুল দিতে হবে।

উল্লেখ্য, এই আঞ্চলিক জোট গঠন নিয়ে মুসলিম বিশ্বে নতুন আলোচনার সৃষ্টি হলেও এখন পর্যন্ত জোটের মূল উদ্যোক্তা বা অংশীদার সৌদি আরব, তুরস্ক কিংবা পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, বহিরাগত হস্তক্ষেপমুক্ত একটি শক্তিশালী মুসলিম প্রতিরক্ষা বলয় গঠন মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তির জন্য অত্যন্ত জরুরি।

বিষয় : ইরান মক্কা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ