শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও সুস্পষ্ট পরিকল্পনার অভাবে ট্রাম্প প্রশাসনের ওপর মার্কিন ভোটারদের সংশয় তীব্র হচ্ছে।

ইসরাইল প্রশ্নে মার্কিন জনমতে বড় পরিবর্তন, বাড়ছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইল প্রশ্নে মার্কিন জনমতে বড় পরিবর্তন, বাড়ছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি

গাজা যুদ্ধ চলার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদের মাঝে ইসরাইলের প্রতি সমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের প্রশ্নে মার্কিন জনমতে বড় ধরণের পরিবর্তন এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নিবন্ধিত ভোটার ইসরাইলের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন, যা গাজা সংঘাত শুরু হওয়ার পর দেশটির নীতি ও অবস্থানের প্রতি মার্কিন জনগণের অসন্তোষের স্পষ্ট বার্তা দেয়।

ফক্স নিউজের জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ মার্কিন ভোটার বলেছেন যে তারা ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলিদের বেশি সমর্থন করেন। বিপরীতে ৩৮ শতাংশ ভোটার খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যখন গাজা যুদ্ধ শুরু হয়েছিল, তখন মার্কিন ভোটারদের ৬৮ শতাংশই ছিলেন ইসরাইলের পক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন মাত্র ১৮ শতাংশ। পরবর্তীতে চলতি বছরের জুনেও এই সমর্থনের হার ছিল ৫৪ শতাংশ। পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, গত কয়েক বছরে ফিলিস্তিনিদের ওপর চলমান অমানবিক অত্যাচার ও বেসামরিক মানুষের ওপর হামলার ঘটনায় মার্কিন জনমতে ইসরাইল বিরোধী ভাবাবেগ ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে।

জরিপের তথ্যানুযায়ী, ডেমোগ্রাফিক বা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই পরিবর্তন আরও স্পষ্ট ও তীব্র। ২০২৩ সালের অক্টোবরের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়— নারী, হিস্পানিক ভোটার, ৪৫ বছরের কম বয়সী তরুণ সমাজ, কলেজ স্নাতক এবং ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ইসরাইলের প্রতি অন্ধ সমর্থন অন্তত ২০ শতাংশ পয়েন্ট কমেছে। এমনকি রক্ষণশীল ধারার রিপাবলিকান ভোটারদের মধ্যেও সমর্থন কমেছে ১০ শতাংশ পয়েন্ট।

এদিকে জরিপে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তাপ ও সামরিক সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা সম্পর্কে মার্কিন ভোটারদের তীব্র সংশয়ের চিত্র ফুটে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশেরও বেশি ভোটার স্পষ্ট জানিয়েছেন, ইরানের সাথে চলমান সংঘাত কীভাবে শেষ করা হবে বা এর ভবিষ্যৎ কী, সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট পরিকল্পনা নেই।

পাশাপাশি, ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ গ্রহণ করা একটি চরম ভুল সিদ্ধান্ত ছিল। মাত্র ৩৭ শতাংশ ভোটার এই পদক্ষেপকে সঠিক বলে মনে করছেন। ফক্স নিউজের এই জরিপটি গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত হয়। এই ফলাফল এটিই প্রমাণ করে যে, মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক হস্তক্ষেপ ও গাজায় ইসরাইলি নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে।

বিষয় : যুক্তরাষ্ট্র গাজা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইল প্রশ্নে মার্কিন জনমতে বড় পরিবর্তন, বাড়ছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ