শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

গ্রাহক আস্থা বৃদ্ধি ও দ্রুততম সময়ে বীমা দাবি পরিশোধের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত হলো আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান।

পপুলার লাইফ ইনস্যুরেন্সের চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করেছে। পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ পরিচালকমণ্ডলী ও কর্মকর্তারা অংশ নেন। বীমা খাতের স্বচ্ছতা রক্ষা ও গ্রাহকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।

দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি চট্টগ্রাম অঞ্চলে ৯,৬৭,৫৭,০০০/= (নয় কোটি সাতষট্টি লক্ষ সাতান্ন হাজার) টাকার বীমা দাবীর চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৩ অক্টোবর ২০২৬, শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীমা দাবীর চেক হস্তান্তর করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান জনাব আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী এবং পরিচালক জনাব মোহাম্মদ আমির হোসেন চৌধুরী।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী সভাপতির বক্তব্যে বীমা খাতের সার্বিক উন্নয়ন ও দ্রুত বীমা দাবি নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন আল আমিন বীমা প্রকল্পের পরিচালক জনাব শামসুজ্জামান সেলিম এবং চট্টগ্রাম অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক জনাব অরুন চন্দ্র নাথ। বক্তারা উল্লেখ করেন, সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হালাল অর্থনৈতিক কাঠামোর নীতি অনুসরণ করে গ্রাহকদের সেবায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

বিষয় : অর্থনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পপুলার লাইফ ইনস্যুরেন্সের চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করেছে। পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ পরিচালকমণ্ডলী ও কর্মকর্তারা অংশ নেন। বীমা খাতের স্বচ্ছতা রক্ষা ও গ্রাহকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।

দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি চট্টগ্রাম অঞ্চলে ৯,৬৭,৫৭,০০০/= (নয় কোটি সাতষট্টি লক্ষ সাতান্ন হাজার) টাকার বীমা দাবীর চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৩ অক্টোবর ২০২৬, শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীমা দাবীর চেক হস্তান্তর করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান জনাব আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী এবং পরিচালক জনাব মোহাম্মদ আমির হোসেন চৌধুরী।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী সভাপতির বক্তব্যে বীমা খাতের সার্বিক উন্নয়ন ও দ্রুত বীমা দাবি নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন আল আমিন বীমা প্রকল্পের পরিচালক জনাব শামসুজ্জামান সেলিম এবং চট্টগ্রাম অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক জনাব অরুন চন্দ্র নাথ। বক্তারা উল্লেখ করেন, সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হালাল অর্থনৈতিক কাঠামোর নীতি অনুসরণ করে গ্রাহকদের সেবায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ