শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।

ইন্দেনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬

ইন্দেনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে সাম্প্রতিক দাবানল ও জমি পরিষ্কারের উদ্দেশ্যে দেওয়া আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়া বাতাস প্রবাহের কারণে মালয়েশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলের বিস্তীর্ণ অংশ বর্তমানে ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে।

মালয়েশিয়ার পরিবেশ বিভাগের বায়ুদূষণ সূচক (API) অনুযায়ী, বাতাসের গুণমান মানদণ্ড ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ পর্যন্ত 'অত্যন্ত অস্বাস্থ্যকর' এবং ৩০০-এর উপরে গেলে তা 'ঝুঁকিপূর্ণ বা সংকটজনক' হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশটির অন্তত ৩৭টি অঞ্চলে বায়ুদূষণ সূচক ১০১ ছাড়িয়ে বিপজ্জনক ও অস্বাস্থ্যকর মাত্রায় উন্নীত হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জোহর, মেলাকা, সেরি সেমবিলান ও সেলাঙ্গোর রাজ্য, সেইসাথে দেশটির রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া এবং পাহাং রাজ্যের রোমপিন অঞ্চল।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং বাইরে বের হলে ফেস মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে কৃত্রিম বৃষ্টিপাত (ক্লাউড সিডিং) এবং পরিবেশগত পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। অঞ্চলটিতে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দাবানল নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ হ্রাস করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : মালয়েশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইন্দেনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে সাম্প্রতিক দাবানল ও জমি পরিষ্কারের উদ্দেশ্যে দেওয়া আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়া বাতাস প্রবাহের কারণে মালয়েশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলের বিস্তীর্ণ অংশ বর্তমানে ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে।

মালয়েশিয়ার পরিবেশ বিভাগের বায়ুদূষণ সূচক (API) অনুযায়ী, বাতাসের গুণমান মানদণ্ড ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ পর্যন্ত 'অত্যন্ত অস্বাস্থ্যকর' এবং ৩০০-এর উপরে গেলে তা 'ঝুঁকিপূর্ণ বা সংকটজনক' হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশটির অন্তত ৩৭টি অঞ্চলে বায়ুদূষণ সূচক ১০১ ছাড়িয়ে বিপজ্জনক ও অস্বাস্থ্যকর মাত্রায় উন্নীত হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জোহর, মেলাকা, সেরি সেমবিলান ও সেলাঙ্গোর রাজ্য, সেইসাথে দেশটির রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া এবং পাহাং রাজ্যের রোমপিন অঞ্চল।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং বাইরে বের হলে ফেস মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে কৃত্রিম বৃষ্টিপাত (ক্লাউড সিডিং) এবং পরিবেশগত পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। অঞ্চলটিতে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দাবানল নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ হ্রাস করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ