মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
কওমী টাইমস

তুরস্ক এখন নিরাপত্তা ও স্থিতিশীলতার রপ্তানিকারক রাষ্ট্র

শান্তির প্রতীক তুরস্ক: আঞ্চলিক সমীকরণে আমাদের ছাড়া কিছুই সম্ভব নয় — এরদোগান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

শান্তির প্রতীক তুরস্ক: আঞ্চলিক সমীকরণে আমাদের ছাড়া কিছুই সম্ভব নয় — এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার প্রসঙ্গে প্রথমেই তুরস্কের নাম উচ্চারিত হয়। তিনি দাবি করেন, সিরিয়া থেকে শুরু করে গাজা, উপসাগর কিংবা ইউক্রেন–রাশিয়া যুদ্ধ—সবখানেই তুরস্ক এখন অপরিহার্য শক্তি।

শনিবার ইস্তাম্বুলে ক্ষমতাসীন ন্যায় ও উন্নয়ন পার্টির (একে পার্টি) এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, “বিশ্বের যেকোনো সংঘাত বা সমাধানের সমীকরণে তুরস্ক ছাড়া কিছুই সম্পূর্ণ হতে পারে না—হোক তা সিরিয়া, গাজা, উপসাগর কিংবা রাশিয়া-ইউক্রেন সংঘাত।”

এরদোয়ান আরও বলেন, তুরস্ক এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরেও প্রভাবশালী এক রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ভাষায়, “আমরা এখন এমন একটি দেশ, যে অন্যদের কাছে নিরাপত্তা ও স্থিতিশীলতা রপ্তানি করে।”

তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসমুক্ত তুরস্ক ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনের লক্ষ্যে তার সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। “আমাদের সন্তানদের জন্য এটি হবে এক স্থায়ী অর্জন,” যোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এই বক্তব্যের মাধ্যমে এরদোয়ান আবারও ইঙ্গিত দেন যে, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় নিরাপত্তা কাঠামো পর্যন্ত তুরস্কের ভূরাজনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে।

বিষয় : তুরস্ক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শান্তির প্রতীক তুরস্ক: আঞ্চলিক সমীকরণে আমাদের ছাড়া কিছুই সম্ভব নয় — এরদোগান

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার প্রসঙ্গে প্রথমেই তুরস্কের নাম উচ্চারিত হয়। তিনি দাবি করেন, সিরিয়া থেকে শুরু করে গাজা, উপসাগর কিংবা ইউক্রেন–রাশিয়া যুদ্ধ—সবখানেই তুরস্ক এখন অপরিহার্য শক্তি।

শনিবার ইস্তাম্বুলে ক্ষমতাসীন ন্যায় ও উন্নয়ন পার্টির (একে পার্টি) এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, “বিশ্বের যেকোনো সংঘাত বা সমাধানের সমীকরণে তুরস্ক ছাড়া কিছুই সম্পূর্ণ হতে পারে না—হোক তা সিরিয়া, গাজা, উপসাগর কিংবা রাশিয়া-ইউক্রেন সংঘাত।”

এরদোয়ান আরও বলেন, তুরস্ক এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরেও প্রভাবশালী এক রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ভাষায়, “আমরা এখন এমন একটি দেশ, যে অন্যদের কাছে নিরাপত্তা ও স্থিতিশীলতা রপ্তানি করে।”

তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসমুক্ত তুরস্ক ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনের লক্ষ্যে তার সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। “আমাদের সন্তানদের জন্য এটি হবে এক স্থায়ী অর্জন,” যোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এই বক্তব্যের মাধ্যমে এরদোয়ান আবারও ইঙ্গিত দেন যে, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় নিরাপত্তা কাঠামো পর্যন্ত তুরস্কের ভূরাজনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ