বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

আমিরাতিদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন প্রকল্প, পরিবারের স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল লক্ষ্য

দুবাইয়ে নিম্নআয়ের নাগরিকদের জন্য বছরে ১৫০টি নতুন বাসস্থান নির্মাণের ঘোষণা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫

দুবাইয়ে নিম্নআয়ের নাগরিকদের জন্য বছরে ১৫০টি নতুন বাসস্থান নির্মাণের ঘোষণা

নিম্নআয়ের নাগরিকদের জন্য বছরে ১৫০টি নতুন আবাসন নির্মাণের ঘোষণা দিয়েছে দুবাই সরকার। ‘বাইতি’ উদ্যোগের অধীনে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো নাগরিকদের নিজস্ব চাহিদা অনুযায়ী ঘর নির্মাণে সহায়তা করা এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

দুবাই সরকার ‘বাইতি’ (Bayti) উদ্যোগের অধীনে প্রতিবছর ১৫০টি নতুন আবাসিক ইউনিট নির্মাণ করবে নিম্নআয়ের আমিরাতি নাগরিকদের জন্য। মোহাম্মদ বিন রশিদ হাউজিং এস্টাবলিশমেন্ট (MBRHE) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সাম্প্রতিক বৈঠকে এই বার্ষিক নির্মাণ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো উপযুক্ত ও সাশ্রয়ী বাসস্থান সরবরাহের মাধ্যমে নাগরিকদের জন্য একটি স্থিতিশীল পারিবারিক পরিবেশ তৈরি করা। এর পাশাপাশি, যারা অসমাপ্ত বা পুরনো ঘর মেরামত করতে চান, তাদেরও সহায়তা করা হবে।

‘বাইতি’ উদ্যোগটি আগের আবাসন প্রকল্পগুলোর সম্প্রসারণ। চলতি বছরের মার্চ মাসে ঘোষণা দেওয়া হয়েছিল, দুবাইয়ের ছয়টি এলাকায়—আল মুইসিম ১, আল তওয়ার ১, আল কুসাইস ইন্ডাস্ট্রিয়াল ৫ এবং আল লেয়ান ১ সহ মোট ১৪.৬ লাখ বর্গমিটার জমিতে সাশ্রয়ী ভাড়ায় স্টুডিও থেকে শুরু করে তিন শয়নকক্ষবিশিষ্ট ফ্ল্যাট তৈরি হবে। এই জমিগুলো বরাদ্দ দিয়েছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ।

একই সঙ্গে, সরকারি ও বেসরকারি খাতের পেশাজীবীদের জন্য ১৭ হাজারেরও বেশি আবাসিক ইউনিট তৈরির বৃহৎ পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে, যা দুবাইয়ের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিষয় : সংযুক্ত আরব আমিরাত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুবাইয়ে নিম্নআয়ের নাগরিকদের জন্য বছরে ১৫০টি নতুন বাসস্থান নির্মাণের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

নিম্নআয়ের নাগরিকদের জন্য বছরে ১৫০টি নতুন আবাসন নির্মাণের ঘোষণা দিয়েছে দুবাই সরকার। ‘বাইতি’ উদ্যোগের অধীনে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো নাগরিকদের নিজস্ব চাহিদা অনুযায়ী ঘর নির্মাণে সহায়তা করা এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

দুবাই সরকার ‘বাইতি’ (Bayti) উদ্যোগের অধীনে প্রতিবছর ১৫০টি নতুন আবাসিক ইউনিট নির্মাণ করবে নিম্নআয়ের আমিরাতি নাগরিকদের জন্য। মোহাম্মদ বিন রশিদ হাউজিং এস্টাবলিশমেন্ট (MBRHE) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সাম্প্রতিক বৈঠকে এই বার্ষিক নির্মাণ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো উপযুক্ত ও সাশ্রয়ী বাসস্থান সরবরাহের মাধ্যমে নাগরিকদের জন্য একটি স্থিতিশীল পারিবারিক পরিবেশ তৈরি করা। এর পাশাপাশি, যারা অসমাপ্ত বা পুরনো ঘর মেরামত করতে চান, তাদেরও সহায়তা করা হবে।

‘বাইতি’ উদ্যোগটি আগের আবাসন প্রকল্পগুলোর সম্প্রসারণ। চলতি বছরের মার্চ মাসে ঘোষণা দেওয়া হয়েছিল, দুবাইয়ের ছয়টি এলাকায়—আল মুইসিম ১, আল তওয়ার ১, আল কুসাইস ইন্ডাস্ট্রিয়াল ৫ এবং আল লেয়ান ১ সহ মোট ১৪.৬ লাখ বর্গমিটার জমিতে সাশ্রয়ী ভাড়ায় স্টুডিও থেকে শুরু করে তিন শয়নকক্ষবিশিষ্ট ফ্ল্যাট তৈরি হবে। এই জমিগুলো বরাদ্দ দিয়েছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ।

একই সঙ্গে, সরকারি ও বেসরকারি খাতের পেশাজীবীদের জন্য ১৭ হাজারেরও বেশি আবাসিক ইউনিট তৈরির বৃহৎ পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে, যা দুবাইয়ের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ