শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান; উদ্ধার সামগ্রী নিষ্ক্রিয়ের প্রস্তুতি

জেনেভা ক্যাম্পে অভিযানে ৩৫ ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫

জেনেভা ক্যাম্পে অভিযানে ৩৫ ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে অন্তত ৩৫টি ককটেল এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ক্যাম্পে ককটেল তৈরি হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে অন্তত ৩৫টি ককটেল এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

তিনি বলেন, “উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। কারা এই বিস্ফোরক প্রস্তুত করছিল—তা শনাক্তে তদন্ত চলছে।”

অভিযান শুরুর পর সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্প এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণে ছিল এবং সাম্প্রতিক সন্দেহজনক কর্মকাণ্ডের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জেনেভা ক্যাম্পে অভিযানে ৩৫ ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে অন্তত ৩৫টি ককটেল এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ক্যাম্পে ককটেল তৈরি হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে অন্তত ৩৫টি ককটেল এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

তিনি বলেন, “উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। কারা এই বিস্ফোরক প্রস্তুত করছিল—তা শনাক্তে তদন্ত চলছে।”

অভিযান শুরুর পর সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্প এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণে ছিল এবং সাম্প্রতিক সন্দেহজনক কর্মকাণ্ডের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ