শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

গ্লোবাল ফায়ারপাওয়ারের তথ্য অনুযায়ী, আধা-সামরিক বাহিনীর জনবলসংখ্যায় বাংলাদেশ প্রথম। বৈশ্বিক মোট প্যারামিলিটারি সদস্যের প্রায় ৩৮ শতাংশই বাংলাদেশের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের শীর্ষে বাংলাদেশ, প্যারামিলিটারি জনবলের সংখ্যায় ছাড়িয়ে গেল সব দেশ


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬

বিশ্বের শীর্ষে বাংলাদেশ, প্যারামিলিটারি জনবলের সংখ্যায় ছাড়িয়ে গেল সব দেশ

আধা-সামরিক বা প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট সদস্যসংখ্যা ৬৮ লাখ।

প্রতিবেদনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং অন্যান্য দায়িত্ব পালনকারী আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া রয়েছে পঞ্চম স্থানে এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর রয়েছে সপ্তম অবস্থানে। তালিকার অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রতিটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের ৬৮ লাখ প্যারামিলিটারি সদস্য বিশ্বের মোট আধা-সামরিক জনবলের প্রায় ৩৮ শতাংশ।

তবে আধা-সামরিক বাহিনীর জনবলসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান তুলনামূলক পিছিয়ে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ রয়েছে ৩৭তম অবস্থানে।

অর্থাৎ, আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা দুটি ভিন্ন সূচক। প্যারামিলিটারি জনবলে শীর্ষস্থান অর্জন করলেও সামরিক শক্তির সামগ্রিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থান একই রকম নয়।

বিষয় : সামরিক পরিসংখ্যান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


বিশ্বের শীর্ষে বাংলাদেশ, প্যারামিলিটারি জনবলের সংখ্যায় ছাড়িয়ে গেল সব দেশ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

আধা-সামরিক বা প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট সদস্যসংখ্যা ৬৮ লাখ।

প্রতিবেদনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং অন্যান্য দায়িত্ব পালনকারী আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া রয়েছে পঞ্চম স্থানে এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর রয়েছে সপ্তম অবস্থানে। তালিকার অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রতিটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের ৬৮ লাখ প্যারামিলিটারি সদস্য বিশ্বের মোট আধা-সামরিক জনবলের প্রায় ৩৮ শতাংশ।

তবে আধা-সামরিক বাহিনীর জনবলসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান তুলনামূলক পিছিয়ে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ রয়েছে ৩৭তম অবস্থানে।

অর্থাৎ, আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা দুটি ভিন্ন সূচক। প্যারামিলিটারি জনবলে শীর্ষস্থান অর্জন করলেও সামরিক শক্তির সামগ্রিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থান একই রকম নয়।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ