দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোটন মোড়ে একটি ব্যানারে নৌকার ওপরে দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শন করা হয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানারটিতে একটি নৌকার ওপরে দাঁড়িপাল্লা প্রতীক স্থাপন করা হয়, যা নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। ব্যানারে নৌকা ও দাঁড়িপাল্লা প্রতীক একসঙ্গে ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা বা সখ্যতা রয়েছে কি না। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন