বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

কওমি মাদরাসার বিরুদ্ধে সুপরিকল্পিত তথ্যসন্ত্রাস চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রহরী আলেমদের কোণঠাসা করার এই অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার ও তথ্যসন্ত্রাস প্রতিহত করার ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার ও তথ্যসন্ত্রাস প্রতিহত করার ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের

দেশে কওমি মাদরাসাসমূহের বিরুদ্ধে চলমান সুপরিকল্পিত অপপ্রচার ও তথ্যসন্ত্রাস কঠিনভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যা (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)। বৃহত্তর মোমেনশাহীর ইত্তেফাকুল উলামা পরিচালিত এই বোর্ডের ‘মজলিসে উম্মুমি’ (সাধারণ সভা) অনুষ্ঠানে আলেম ও নেতৃবৃন্দ এই প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আলেমসমাজকে কোণঠাসা করার হীন উদ্দেশ্যে স্বার্থান্বেষী মহল এই অপতৎপরতা চালাচ্ছে বলে সভায় অভিযোগ করা হয়।

কওমি মাদরাসার বিরুদ্ধে চলমান সুপরিকল্পিত অপপ্রচার ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যা (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)। বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের ইত্তেফাকুল উলামা দ্বারা পরিচালিত এই শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এক ‘মজলিসে উম্মুমি’ বা সাধারণ সভায় বোর্ডের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমানে কওমি মাদরাসাসমূহের বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার ও তথ্যসন্ত্রাস চালোনো হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আলেমসমাজের কারণে যারা অতীতে তাদের হীন স্বার্থ হাসিল করতে পারেনি, তারাই আজ এই অপপ্রচার চালিয়ে আলেমদেরকে কোণঠাসা করতে অপতৎপরতা চালাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের সবাইকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী ইমাম ও আলেমদেরকে সমাজ ও নিজ নিজ অঙ্গণে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, "সুযোগ সন্ধানীদেরকে কোনোভাবেই অবকাশ দেওয়া যাবে না। তবে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, আবার বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায়—সে বিষয়েও আমাদের সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে।"

উক্ত মজলিসে উম্মুমিতে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, ইমাক সহসভাপতি মাওলানা আনওয়ারুল হক, মাওলানা যাকারিয়া, মাওলানা জামালুদ্দীন, সংগঠনের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মাদ এবং মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব রুকুনোজ্জামান সরকার রোকন। এছাড়াও বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের প্রায় চার শতাধিক কওমি শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিম (অধ্যক্ষ) ও তালিমাত (শিক্ষা সচিব) এই সাধারণ সভায় অংশ নেন।

সভার শেষ পর্যায়ে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত দেড় সহস্রাধিক (১৫০০-এর বেশি) মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। বক্তারা কওমি শিক্ষার মান উন্নয়ন এবং ইসলাম ও দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিষয় : ময়মনসিংহ ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার ও তথ্যসন্ত্রাস প্রতিহত করার ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ