আন্তর্জাতিক পানিসীমায় অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা মানবিক সহায়তাবাহী বেসামরিক বহর ‘গ্লোবাল সোমুদ ফ্লোটিলা’ (Global Sumud Flotilla)-য় সশস্ত্র হামলা ও গাজায় ক্রমাগত গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে সুপারিশ করেছে তুর্কি সরকার।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, আঙ্কারা ও ইস্তাম্বুল ভিত্তিক আন্তর্জাতিক আদালতের নির্দেশনায় নেতানিয়াহুসহ ৩৫ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজার ওপর দীর্ঘদিনের অবৈধ ইসরায়েলি অবরোধ ভেঙে প্রায় ৫০০ জন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মে মাসে তুরস্ক থেকে ৫০টিরও বেশি নৌযানের সমন্বয়ে ‘গ্লোবাল সোমুদ ফ্লোটিলা’ রওয়ানা হয়।
তুর্কি বিচারমন্ত্রী আকিন গুরলেক দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “গাজায় সংঘটিত বর্বর অপরাধগুলো ধামাচাপা দিতে দেওয়া হবে না এবং অপরাধীদের বিচারে দায়মুক্তির কোনো সুযোগ রাখা হবে না। জাতীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সব শক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনকারীদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
এদিকে, তুরস্কের এই কঠোর আইনি পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেতানিয়াহুর কার্যালয়।
মুসলিম বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থা হিসেবে 'কাওমি টাইমস্' মনে করে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসামরিক সাধারণ জনগণ ও ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে তুরস্কের এই বৈশ্বিক আইনি পদক্ষেপ একটি সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন