বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে এবার সরাসরি সোচ্চার হয়েছেন সাবেক ও বর্তমান কিংবদন্তি ফুটবলাররা। 'ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেল'-এর ব্যানারে প্রকাশিত এক নজিরবিহীন যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর একপাক্ষিক সিদ্ধান্ত ও বাণিজ্যিকীকরণের কঠোর সমালোচনা করে শীর্ষ পদে পরিবর্তনের জোর দাবি জানানো হয়েছে। উয়েফাসহ বিভিন্ন কনফেডারেশনের অসন্তোষের পর খেলোয়াড়দের এই সরাসরি বিরোধিতায় ফিফা প্রধানের ওপর চাপ বহুগুণ বৃদ্ধি পেল।
বিশ্ব ফুটবলের প্রশাসনিক অনিয়ম এবং বাণিজ্যিক স্বার্থে ঐতিহ্যের বিচ্যুতির বিরুদ্ধে অবশেষে জোট বেঁধেছেন মাঠ কাঁপানো তারকারা। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ এবার ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ‘যথেষ্ট হয়েছে’ লিখে প্রতিবাদ সূচনা করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমানুয়েল পেতিত, ফ্রান্সের দুই কিংবদন্তি রবার্ট পিরেস ও বিশেন্তে লিজারাজু, চেলসি তারকা দিদিয়েরা দ্রগবা, টোগোর সাবেক অধিনায়ক এমানুয়েল আদে বায়োর, আর্জেন্টিনার হুয়ান সেবাস্তিয়ান ভেরন, পেরুর ক্লদিও পিজারো, ইংল্যান্ড নারী দলের ইউরোপীয় চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ এবং যুক্তরাষ্ট্রের ব্রায়ানা স্কারির মতো নামিদামি তারকারা এই ঐতিহাসিক বিবৃতিতে সংহতি জানান।
যৌথ বিবৃতিতে তারকারা অভিযোগ করেন, ইনফান্তিনোর একক সিদ্ধান্তে ফুটবল তার নৈতিক মূল্যবোধ হারাচ্ছে। ভক্ত ও খেলোয়াড়দের মতামতকে পুরোপুরি উপেক্ষা করে সংস্থাটিকে ব্যক্তিস্বার্থ ও কর্পোরেট এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়, ‘ক্ষমতা ইনফান্তিনোকে অন্ধ করে দিয়েছে। নিজস্ব স্বার্থ এবং ফুটবলের কল্যাণের পার্থক্য করার সামর্থ্যও তিনি হারিয়ে ফেলেছেন।’
উল্লেখ্য, বিশ্বকাপসহ ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর স্বত্ব বেসরকারিকরণের একটি বিতর্কিত উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো, যা উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিনের তীব্র বাধায় ভেস্তে যায়। তবুও ক্ষমতা ধরে রাখার এবং ফুটবলকে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা থামেনি। ফুটবলকে রক্ষায় সব স্টেকহোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারকারা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন