ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলায় এক মুসলিম যুবককে জোরপূর্বক এক ব্যক্তির পা ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্মীয় কানোয়ার শোভাযাত্রার সময় কানওয়ার ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে তাকে ঘিরে ধরে এই লাঞ্ছনা চালানো হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুরো ঘটনাটি স্থানীয় পুলিশ সদস্যদের উপস্থিতিতে ঘটেছে। এই ঘটনা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
ভারতের কট্টর হিন্দুত্ববাদী শাসনাধীন উত্তরপ্রদেশের রামপুর জেলার শাহজাদনগর থানার অন্তর্গত চামরোয়া পুলিশ ফাঁড়ি এলাকায় মানবাধিকার লঙ্ঘনের এক চরম চিত্র সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক মুসলিম যুবককে বেশ কিছু লোক ঘিরে ধরে আছে এবং একটি কানওয়ার (হিন্দু ধর্মীয় শোভাযাত্রার পাত্র) ক্ষতিগ্রস্ত করার অজুহাতে তাকে এক ব্যক্তির পা ছুঁয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে চাপ দেওয়া হচ্ছে।
ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, চাপ ও ভীতিকর পরিস্থিতির মুখে পড়ে ওই মুসলিম যুবক নত হয়ে সামনে থাকা ব্যক্তির পা ছুঁয়ে ক্ষমা চান। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয়টি হলো, এই অপমানজনক দৃশ্য চলাকালে কয়েকজন পুলিশ সদস্য খুব কাছে দাঁড়িয়ে থাকলেও তারা যুবকটিকে রক্ষায় এগিয়ে আসেননি।
যদিও ঠিক কী পরিস্থিতিতে এই সংঘাতের সৃষ্টি হয়েছিল তা স্পষ্ট নয়। কানওয়ারটি কীভাবে ক্ষতিগ্রস্ত হলো, ঘটনার ঠিক আগে কী ঘটেছিল অথবা ওই মুসলিম যুবকের প্রকৃত কোনো ভূমিকা ছিল কি না—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে একজন নাগরিককে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এভাবে প্রকাশ্যে পা ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনা এবং সেখানে পুলিশের নীরব দর্শক হয়ে থাকা নিয়ে বিশ্বজুড়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী ও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে একজন মুসলিম যুবকের সঙ্গে এমন আচরণ কীভাবে সম্ভব?
সাম্প্রতিক সময়ে ভারতে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করা এবং বিচারবহির্ভূতভাবে হেনস্থা করার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা এফআইআর (FIR) দায়ের হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন