মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

পবিত্র কাবাঘরের দীর্ঘদিনের সেবা ও আজান প্রদানের অবদানের কথা স্মরণ করে মরহুমের মাগফিরাত ও স্বজনদের ধৈর্যের জন্য বিশেষ দোয়া জ্ঞাপন।

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকালে শায়খ সুদাইসের গভীর শোকপ্রকাশ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকালে শায়খ সুদাইসের গভীর শোকপ্রকাশ

পবিত্র মসজিদুল হারামের প্রখ্যাত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদিল হামজা আল-মাদানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়াবলি সংক্রান্ত প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দীর্ঘ সময় ধরে বায়তুল্লাহর সেবায় মরহুমের অসামান্য অবদান স্মরণ করে বিশ্ব মুসলিম উম্মাহর পক্ষ থেকে দোয়া করা হয়।

ইসলামের সর্বাধিক পবিত্র স্থান মসজিদুল হারামের অন্যতম মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদিল হামজা আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই বিয়োগে মক্কা মুকাররমা সহ সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়াবলি সংক্রান্ত প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শায়খ ডা. আবদুর রহমান আস-সুদাইস। সোমবার প্রেসিডেন্সির এক সরকারি বার্তায় শায়খ সুদাইস তাঁর নিজস্ব সত্তা এবং উভয় হারামাইন শরীফাইনের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, শিক্ষকমণ্ডলী ও প্রেসিডেন্সির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রকাশিত শোকবার্তায় শায়খ আবদুর রহমান আস-সুদাইস মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের জন্য অফুরন্ত রহমত, মাগফিরাত ও উচ্চমর্যাদা প্রার্থনা করেন। তিনি বলেন, শায়খ ইবরাহিম আল-মাদানি সুদীর্ঘকাল ধরে পবিত্র কাবাঘরের সান্নিধ্যে থেকে তাওহিদের বাণী তথা আজান প্রচারের যে সুমহান খিদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেটিকে তাঁর নাজাতের অসিলা হিসেবে কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।

একইসঙ্গে এই অপূরণীয় ক্ষতিতে মরহুমের পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের যেন মহান আল্লাহ ‘সবরে জামিল’ বা সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই প্রার্থনাসহ সান্ত্বনা জ্ঞাপন করা হয়।

বিষয় : মুয়াজ্জিন ইন্তেকাল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকালে শায়খ সুদাইসের গভীর শোকপ্রকাশ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পবিত্র মসজিদুল হারামের প্রখ্যাত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদিল হামজা আল-মাদানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়াবলি সংক্রান্ত প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দীর্ঘ সময় ধরে বায়তুল্লাহর সেবায় মরহুমের অসামান্য অবদান স্মরণ করে বিশ্ব মুসলিম উম্মাহর পক্ষ থেকে দোয়া করা হয়।

ইসলামের সর্বাধিক পবিত্র স্থান মসজিদুল হারামের অন্যতম মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদিল হামজা আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই বিয়োগে মক্কা মুকাররমা সহ সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়াবলি সংক্রান্ত প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শায়খ ডা. আবদুর রহমান আস-সুদাইস। সোমবার প্রেসিডেন্সির এক সরকারি বার্তায় শায়খ সুদাইস তাঁর নিজস্ব সত্তা এবং উভয় হারামাইন শরীফাইনের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, শিক্ষকমণ্ডলী ও প্রেসিডেন্সির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রকাশিত শোকবার্তায় শায়খ আবদুর রহমান আস-সুদাইস মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের জন্য অফুরন্ত রহমত, মাগফিরাত ও উচ্চমর্যাদা প্রার্থনা করেন। তিনি বলেন, শায়খ ইবরাহিম আল-মাদানি সুদীর্ঘকাল ধরে পবিত্র কাবাঘরের সান্নিধ্যে থেকে তাওহিদের বাণী তথা আজান প্রচারের যে সুমহান খিদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেটিকে তাঁর নাজাতের অসিলা হিসেবে কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।

একইসঙ্গে এই অপূরণীয় ক্ষতিতে মরহুমের পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের যেন মহান আল্লাহ ‘সবরে জামিল’ বা সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই প্রার্থনাসহ সান্ত্বনা জ্ঞাপন করা হয়।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ