সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিএনপি, অঙ্গসংগঠন এবং জমিয়তে উলামায়ে ইসলামের ৪৭ জন নেতাকর্মী ও আলেম ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নেতাকর্মীদের ইসলামি অনুশাসন অনুযায়ী জীবন পরিচালনা ও ধর্মীয় চেতনা সুদৃঢ় করতেই এ কাফেলা পাঠানো হচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নিজ এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় আলেমদের ওমরাহ পালনে পাঠাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামের মোট ৪৭ জন নেতাকর্মী নিয়ে এই ওমরাহ কাফেলাটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ৪৭ সদস্যের এই কাফেলা সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গী হচ্ছেন না।
বিষয়টি নিশ্চিত করে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, সাবেক মন্ত্রী বাবরের নিজস্ব অর্থায়নে এ কাফেলায় নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতাকর্মী এবং তিনি নিজে প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন। তিনি উল্লেখ করেন, 'নির্বাচনি এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা যেন দৈনন্দিন জীবন ও রাজনীতিতে ধর্মীয় অনুশাসন মেনে চলেন, সেই ভাবনা থেকেই এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে।'
রাজনীতির পাশাপাশি ইসলামি মূল্যবোধের প্রসারে নেওয়া এই উদ্যোগে স্থানীয় আলেম সমাজকেও সম্মান জানানো হয়েছে। এই কাফেলায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন ও সাবেক ওলামা দলের সভাপতি মুফতি আব্দুর রব যুক্ত রয়েছেন।
কাফেলায় যারা অন্তর্ভুক্ত রয়েছেন: মোহনগঞ্জ উপজেলা থেকে (১৮ জন)
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।
মদন উপজেলা থেকে (১৭ জন):
উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহসভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কдир, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক ওলামা দলের সভাপতি মুফতি আব্দুর রব।
খালিয়াজুরী উপজেলা থেকে (১১ জন):
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহসভাপতি মাসুদ রানা, সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
সহযোগী আলেম প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
এ বিষয়ে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন,'একসাথে এতজন নেতাকর্মীকে পবিত্র ওমরাহ পালনের অভূতপূর্ব সুযোগ করে দিয়ে আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর ভাই তাঁর মহৎ ও উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন একজন অভিভাবক পেয়ে আমরা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছি।'
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন জানান, 'আল্লাহর ঘর তাওয়াফ ও প্রবীণ-নবীন নেতাকর্মীদের এই আধ্যাত্মিক যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য আমরা মোহনগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা, হেদায়েত ও দীর্ঘায়ু কামনা করছি।'
কওমি টাইমস মনে করে, মুসলিম রাজনৈতিক নেতাদের মাধ্যমে নেতাকর্মীদের আধ্যাত্মিক পুনর্গঠন ও ধর্মীয় শিক্ষার এই আয়োজন মুসলিম সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ও অনুকরণীয় বার্তা বহন করে।
মতামত