শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

পবিত্র হারামাইন শরিফাইন ও মুসলিম উম্মাহর পবিত্র ভূমি রক্ষায় সৌদি সীমান্তরক্ষী ও মিত্র জোটের সেনাদের ধৈর্য ও আনুগত্য বজায় রাখার তাগিদ দেশটির শীর্ষ আলেম শেখ সালেহ আল-ফাওজানের।

হুথিদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিল এবং দ্য জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান সীমান্তরক্ষী বাহিনী (মুরাবিতিন) এবং যৌথ মিত্র বাহিনীর প্রতি হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি পবিত্র স্থানসমূহ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সৈন্যদের ধৈর্য, আনুগত্য ও সুদৃঢ় একতার তাগিদ দেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান দেশটির সীমানা রক্ষায় নিয়োজিত সেনা ও যৌথ সামরিক জোটের সদস্যদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশনামা জারি করেছেন। গ্র্যান্ড মুফতি তার বিবৃতিতে সীমান্তরক্ষী সৈন্যদের সাহস ও ত্যাগের প্রশংসা করে তাদের আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়ার অশেষ ফজিলত ও সওয়াবের কথা স্মরণ করিয়ে দেন।

বিবৃতির শুরুতে গ্র্যান্ড মুফতি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলা সৌদি আরবকে ইসলাম, ঐক্য এবং দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী)-এর সেবা করার মহতী সুযোগ দান করেছেন। পবিত্র খিলাফতে রাশেদার পর থেকে বর্তমান সময় পর্যন্ত পবিত্র হারামাইন শরিফাইনের সুরক্ষায় অভূতপূর্ব কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এই মহান ভূখণ্ড ও এর সীমান্ত রক্ষা করা এবং যেকোনো আগ্রাসন প্রতিহত করা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। বিশেষ করে এই পবিত্র ভূমি যখন মুসলিমদের সর্বশ্রেষ্ঠ এবাদত হজ ও ওমরার স্থানকে ধারন করে আছে।"

সীমান্তরক্ষীদের প্রতি উপদেশ ও দিকনির্দেশনা

কোরআন ও হাদিসের বাণী উদ্ধৃত করে শেখ আল-ফাওজান সীমান্তরক্ষী সেনাদের ধৈর্য ধরার ও সার্বিক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আল্লাহর রাস্তায় একদিনের সীমান্ত পাহারা গোটা বিশ্ব ও এর মধ্যকার সমস্ত কিছুর চেয়ে উত্তম।" তিনি সেনাদের নেতৃত্ব ও কমান্ডের প্রতি অনুগত থাকার নির্দেশ দেন যেন কোনো ধরণের মতভেদের সৃষ্টি না হয়, যা শক্তির ক্ষয় ঘটায়।

যৌথ মিত্র বাহিনীর প্রতি আহ্বান ও হুথি ইস্যুতে অবস্থান

যৌথ সামরিক জোটের (অ্যালাইড ফোর্সেস) সেনাদের উদ্দেশ্যে গ্র্যান্ড মুফতি বলেন, "আপনারা এক মহান দায়িত্ব ও পবিত্র স্থানে নিয়োজিত আছেন। আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরুন এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।"

হুথি গোষ্ঠীর কঠোর সমালোচনা করে তিনি তাদের 'বিভ্রান্ত ও চরমপন্থী সন্ত্রাসী দল' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই গোষ্ঠীটি বিশুদ্ধ আকাইদ ও মানহাজ থেকে বিচ্যুত হয়ে সমাজে ফিতনা ছড়িয়েছে, রাষ্ট্রের অনুগত্য অস্বীকার করেছে এবং মুসলিমদের রক্ত ও মসজিদ ধ্বংসকে বৈধ মনে করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এরা চরমপন্থার মাধ্যমে দেশে অশান্তি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং পবিত্র স্থানগুলোর ক্ষতি সাধনের চেষ্টা করছে।"

ইয়েমেনের স্থিতিশীলতা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা

বিবৃতির শেষাংশে গ্র্যান্ড মুফতি ইয়েমেনের বৈধ সরকারের অধীনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। তিনি ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীকে হুথি গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। দেশ ও উম্মাহর নিরাপত্তার জন্য তিনি বিশেষ দোয়া পরিচালনা করেন।

বিষয় : সৌদি আরব গ্র্যান্ড মুফতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ