বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

ইমাম খতিব প্রজন্মের ওপর ভর করে সামাজিক ও সাংস্কৃতিক স্বাভাবিকতায় ফিরছে তুরস্ক; শিক্ষা, স্বাস্থ্যপ্রযুক্তি ও বৈশ্বিক শান্তিতে নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়।

বাইরের ষড়যন্ত্র ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তুরস্কে সফল হবে না: বিলাল এরদোয়ান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাইরের ষড়যন্ত্র ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তুরস্কে সফল হবে না: বিলাল এরদোয়ান

তুরস্কের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কোনিয়া আনাতোলিয়া ইমাম খতিব হাই স্কুলে আয়োজিত ১৪তম ঐতিহ্যবাহী গল্প প্রতিযোগিতা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইলিম ইয়াযমা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাজমুদ্দিন বিলাল এরদোয়ান। তিনি দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন যে, বাহ্যিক ষড়যন্ত্র, সামাজিক প্রকৌশল ও বিদেশি হস্তক্ষেপ তুর্কি সমাজে কোনো স্থান পাবে না। ইমাম খতিব বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর এই বিশেষ আয়োজনে তিনি উল্লেখ করেন, বিশ্বাস ও জাতীয় মূলবোধ রক্ষায় গড়ে ওঠা ইমাম খতিব প্রজন্মই একাব্বিশ শতকে সমৃদ্ধ ও স্বাতন্ত্র্যময় তুরস্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় ও কারাতাই পৌরসভার যৌথ সহযোগিতায় এবং তুরস্ক ইমাম হাতিপস ফাউন্ডেশনের (টিআইএমএভি - TIMAV) উদ্যোগে আয়োজিত ১৪তম ঐতিহ্যবাহী গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ঐতিহ্যবাহী কোনিয়া আনাতোলিয়া ইমাম খতিব হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইলিম ইয়াযমা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি নাজমুদ্দিন বিলাল এরদোয়ান দেশটির অভ্যন্তরীণ সামাজিক সুরক্ষা ও স্বনির্ভরতার ওপর জোর দেন।

৭৫ বছরের পথচলা ও সামাজিক স্বাভাবিকতা

ইমাম খতিব শিক্ষার ৭৫ বছরের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিলাল এরদোয়ান বলেন, 'বিগত ৭৫ বছরে আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের ঐতিহ্য ও যে মৌলিক মূল্যবোধের ওপর আমাদের মাতৃভূমি প্রতিষ্ঠিত, তা টিকিয়ে রাখতে সফল হয়েছে ইমাম খতিব বিদ্যালয়গুলো। এর মাধ্যমে তুরস্ক তার স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। জনগণের আসল পরিচয় ও আকাক্সক্ষাই আজ রাষ্ট্রের মূলধারায় পরিণত হয়েছে। আমাদের পিছিয়ে দেওয়ার জন্য যেসব চক্রান্ত ও পরিকল্পনা করা হয়েছিল, তা নস্যাৎ হয়ে গেছে।'

বিগত কয়েক দশকের রাজনৈতিক সংকট ও সামরিক অভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, '২৮ ফেব্রুয়ারির বিতর্কিত ধর্মনিরপেক্ষতাবাদী পদক্ষেপ কিংবা ১৫ জুলাইয়ের মতো ন্যক্কারজনক সামরিক অভ্যুত্থানচেষ্টা—প্রতিটি সংকটে এই বীর জাতি জয়ী হয়েছে। আজ আলহামদুলিল্লাহ, সামাজিক ও মানসিকভাবে তুরস্ক ইতিহাসের সবচেয়ে স্বাভাবিক ও মুক্ত সময় পার করছে। এখানে স্বাভাবিকতা বলতে বোঝায়—নিজের দেশে নিজের ঈমান ও সংস্কৃতি স্বাধীনভাবে লালন করার অধিকার। বাহ্যিক কোনো কারসাজি বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (সামাজিক প্রকৌশল) এই দেশে সাফল্য পাবে না। ইনশাআল্লাহ, একাব্বিশ শতকে এই সংগ্রামের সবচেয়ে বড় বাহক ইমাম খতিব প্রজন্মই হবে দেশের সার্বভৌমত্বের প্রকৃত আমানতদার।'

প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈশ্বিক লক্ষ্য

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের ঘোষিত 'তুর্কি শতক' (Türkiye Yüzyılı) ধারণাকে তরুণদের জন্য একটি দিকনির্দেশক হিসেবে বর্ণনা করে বিলাল এরদোয়ান স্বাস্থ্যপ্রযুক্তিতে আগামী দিনের বৈশ্বিক বিপ্লবের আশাবাদ ব্যক্ত করেন। ক্লাসরুমে নারী শিক্ষার্থীদের চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নের আগ্রহ দেখে তিনি বলেন, 'প্রতিরক্ষা শিল্পে তুরস্ক আজ যেভাবে বিশ্বমঞ্চে স্বনির্ভরতা অর্জন করেছে, আগামী দিনে স্বাস্থ্যপ্রযুক্তির বিপ্লব ঘটাবে আমাদের এই শিক্ষার্থীরা। প্রয়োজনীয় শিক্ষার পরিকাঠামো, আধুনিক হাসপাতাল, চিকিৎসাসামগ্রী তৈরি এবং গবেষণাগারে আমরা অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছি। তোমরাই হবে সেই প্রজন্ম, যারা তুরস্ক থেকে বিশ্বের জন্য প্রথম জীবনরক্ষাকারী ওষুধ আবিষ্কার করবে।'

তিনি আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়নের কথা উল্লেখ করে জানান, গত ২৩ বছরে ওইসিডি (OECD) সহ টিআইএমএসএস (TIMSS) ও পিসা (PISA)-র মতো বৈশ্বিক শিক্ষা সূচকে তুরস্ক ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং ইউরোপীয় দেশগুলোকে পেছনে ফেলে শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর দায়িত্ব

বিলাল এরদোয়ান তাঁর ভাষণে মুসলিম উম্মাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদের যোগ্য করে গড়ে তোলাই ইমাম খতিব প্রজন্মের প্রধান লক্ষ্য। আমরা কেবল নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আমাদের নেতৃত্ব দিতে হবে। ফিলিস্তিন ও গাজায় সংঘটিত গণহত্যা বন্ধ করা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অঞ্চলের অন্যান্য সংঘাতের অবসানে শক্তি জোগাবে তুরস্ক। গত ৫০ বছর ধরে আমাদের চারপাশে যে অস্থিতিশীলতা চাপিয়ে দেওয়া হয়েছে, তুরস্ক আর তার নীরব দর্শক হয়ে থাকবে না। অন্যায় রুখে দেওয়ার প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করাই আমাদের লক্ষ্য।'

অনুষ্ঠানে তরুণদের সম্মাননা

টিআইএমএভি-র চেয়ারম্যান সামি বায়রাকচি তাঁর বক্তব্যে জানান, ২০০৫ সাল পর্যন্ত তাদের সংগঠন ইমাম খতিব শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করেছে, তবে গত ২০ বছর ধরে তারা শিক্ষার মান, পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামূলক প্রতিভা বিকাশে কাজ করছে। এ বছর তুরস্কের ৬০টিরও বেশি প্রদেশ থেকে হাজারো শিক্ষার্থী প্রতিযোগিতায় তাদের গল্প পাঠায়, যা থেকে সেরা ২৫টি গল্প নিয়ে একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে কারাতাই পৌরসভার মেয়র হাসান কিলকা এবং কোনিয়ার গভর্নর ইব্রাহিম আকিন তরুণদের সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মেয়র হাসান কিলকা প্রধান অতিথি বিলাল এরদোয়ানকে হযরত জালালুদ্দিন রুমি (র.)-এর বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ 'মসনভী'-র একটি দুর্লভ অনুলিপি উপহার দেন এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিষয় : তুরস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাইরের ষড়যন্ত্র ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তুরস্কে সফল হবে না: বিলাল এরদোয়ান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ