শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

অবরুদ্ধ গাজাবাসীর সুপেয় পানির সংকট নিরসনে জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

গাজায় ৫০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করল বাদশাহ সালমান ত্রাণ কেন্দ্র

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬

গাজায় ৫০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করল বাদশাহ সালমান ত্রাণ কেন্দ্র

সৌদি আরবের বাদশাহ সালমান হিউম্যানিটেরিয়ান এডেড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সাড়াদান কর্মসূচির আওতায় ৫০ লাখ (৫০০,০০০) লিটার সুপেয় নিরাপদ পানি সরবরাহ করেছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সৌদি আরবের ধারাবাহিক জনকল্যাণমূলক ত্রাণ অভিযানের অংশ হিসেবে এ পানি বিতরণ করা হয়। ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের কারণে গাজায় সৃষ্টি হওয়া তীব্র খাবার পানির সংকট নিরসনে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে।

ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত সামরিক আগ্রাসন ও কঠোর অবরোধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। জীবনরক্ষাকারী মৌলিক উপাদান, বিশেষ করে সুপেয় পানির চরম সংকটে ভুগছেন লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি। এমন সংকটময় পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)।

প্রতিষ্ঠানটির তদারকিতে পরিচালিত ‘সৌদি পপুলার ক্যাম্পেইন ফর দ্য রিলিফ অব ফিলিস্তিনিয়ান পিপর ইন গাজা’ কর্মসূচির অধীনে উপত্যকাটির বিভিন্ন জেলায় গতকাল ৫০০,০০০ (পাঁচ লাখ) লিটার নিরাপদ পানীয় জল সরবরাহ করা হয়েছে।

গাজার অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনগণ বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। সৌদি আরবের এই সুপেয় পানি বিতরণ প্রকল্প সংকট নিরসনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। কেএসরিলিফ জানিয়েছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের দুর্ভোগ কমাতে এবং পানীয় জলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তাদের এই মানবিক তৎপরতা অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহর অংশ হিসেবে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও মানবিক সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : গাজা সৌদি আরব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজায় ৫০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করল বাদশাহ সালমান ত্রাণ কেন্দ্র

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বাদশাহ সালমান হিউম্যানিটেরিয়ান এডেড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সাড়াদান কর্মসূচির আওতায় ৫০ লাখ (৫০০,০০০) লিটার সুপেয় নিরাপদ পানি সরবরাহ করেছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সৌদি আরবের ধারাবাহিক জনকল্যাণমূলক ত্রাণ অভিযানের অংশ হিসেবে এ পানি বিতরণ করা হয়। ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের কারণে গাজায় সৃষ্টি হওয়া তীব্র খাবার পানির সংকট নিরসনে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে।

ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত সামরিক আগ্রাসন ও কঠোর অবরোধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। জীবনরক্ষাকারী মৌলিক উপাদান, বিশেষ করে সুপেয় পানির চরম সংকটে ভুগছেন লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি। এমন সংকটময় পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)।

প্রতিষ্ঠানটির তদারকিতে পরিচালিত ‘সৌদি পপুলার ক্যাম্পেইন ফর দ্য রিলিফ অব ফিলিস্তিনিয়ান পিপর ইন গাজা’ কর্মসূচির অধীনে উপত্যকাটির বিভিন্ন জেলায় গতকাল ৫০০,০০০ (পাঁচ লাখ) লিটার নিরাপদ পানীয় জল সরবরাহ করা হয়েছে।

গাজার অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনগণ বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। সৌদি আরবের এই সুপেয় পানি বিতরণ প্রকল্প সংকট নিরসনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। কেএসরিলিফ জানিয়েছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের দুর্ভোগ কমাতে এবং পানীয় জলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তাদের এই মানবিক তৎপরতা অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহর অংশ হিসেবে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও মানবিক সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ