মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

মসজিদুল আকসার খতিব ও জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য বাড়াল ইসরায়েলি পুলিশ।

মসজিদুল আকসায় প্রবেশে শায়খ ইকরিমার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা আরও ৬ মাস বাড়ল


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬

মসজিদুল আকসায় প্রবেশে শায়খ ইকরিমার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা আরও ৬ মাস বাড়ল

অবরুদ্ধ জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসার জ্যেষ্ঠ খতিব ও জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের সভাপতি শায়খ ইকরিমা সাবরির মসজিদুল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

স্থানীয় ও আইনি সূত্রে জানা গেছে, ইসরায়েলি পুলিশ শায়খ ইকরিমা সাবরির আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, শায়খ সাবরির ওপর মসজিদুল আকসায় প্রবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও ৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে ইসরায়েলি পুলিশ শায়খ ইকরিমা সাবরির ওপর প্রথম এই প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে। পূর্ববর্তী আদেশ অনুযায়ী চলতি অক্টোবর মাসেই এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি পুলিশের নতুন আদেশের ফলে আগামী ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি পবিত্র মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, এটিই প্রথম নয়; সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা সমর্থিত ইসরায়েলি জেনোসাইডাল মানসিকতার অংশ হিসেবে ফিলিস্তিনি মুসলিমদের কণ্ঠ স্তব্ধ করতে শায়খ ইকরিমা সাবরিকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে, আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার ওপর বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

জেরুজালেমের মুসলিমদের অধিকার রক্ষা এবং মসজিদুল আকসার পবিত্রতা বজায় রাখার সংগ্রামে শায়খ ইকরিমা সাবরি এক আপসহীন নাম। বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ এই আলেমের ওপর ইসরায়েলের এই বেআইনি ও মানবাধিকারবিরোধী পদক্ষেপে স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয় : পূর্ব জেরুজালেম মসজিদুল আকসা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


মসজিদুল আকসায় প্রবেশে শায়খ ইকরিমার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা আরও ৬ মাস বাড়ল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

অবরুদ্ধ জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসার জ্যেষ্ঠ খতিব ও জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের সভাপতি শায়খ ইকরিমা সাবরির মসজিদুল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

স্থানীয় ও আইনি সূত্রে জানা গেছে, ইসরায়েলি পুলিশ শায়খ ইকরিমা সাবরির আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, শায়খ সাবরির ওপর মসজিদুল আকসায় প্রবেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও ৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে ইসরায়েলি পুলিশ শায়খ ইকরিমা সাবরির ওপর প্রথম এই প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে। পূর্ববর্তী আদেশ অনুযায়ী চলতি অক্টোবর মাসেই এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি পুলিশের নতুন আদেশের ফলে আগামী ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি পবিত্র মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, এটিই প্রথম নয়; সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা সমর্থিত ইসরায়েলি জেনোসাইডাল মানসিকতার অংশ হিসেবে ফিলিস্তিনি মুসলিমদের কণ্ঠ স্তব্ধ করতে শায়খ ইকরিমা সাবরিকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে, আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার ওপর বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

জেরুজালেমের মুসলিমদের অধিকার রক্ষা এবং মসজিদুল আকসার পবিত্রতা বজায় রাখার সংগ্রামে শায়খ ইকরিমা সাবরি এক আপসহীন নাম। বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ এই আলেমের ওপর ইসরায়েলের এই বেআইনি ও মানবাধিকারবিরোধী পদক্ষেপে স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ