বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

চার দিনব্যাপী সম্মেলন ও বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে ৫০০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। খাদ্য, প্রসাধনী, পর্যটন, বিনিয়োগ ও টেকসই অর্থনীতি নিয়ে হবে আলোচনা।

মুসলিম বিশ্বের অর্থনীতিতে নতুন সম্ভাবনা, ইস্তাম্বুলে শুরু হলো আন্তর্জাতিক হালাল সম্মেলন

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬

মুসলিম বিশ্বের অর্থনীতিতে নতুন সম্ভাবনা, ইস্তাম্বুলে শুরু হলো আন্তর্জাতিক হালাল সম্মেলন

তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ১২তম বিশ্ব হালাল সম্মেলন ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘হালাল এক্সপো ২০২৬’। বুধবার (২৫ নভেম্বর) ইস্তাম্বুল এক্সপো সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করা হয়। এতে বিশ্বের ৫০০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

হালাল খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বৈশ্বিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলন ও বাণিজ্য মেলা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর অধীন ইসলামিক কান্ট্রিজ স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ও হালাল অ্যাক্রেডিটেশন অথরিটির সমন্বয়ে আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে আনাদোলু এজেন্সি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব হালাল সম্মেলনের পরিচালনা পর্ষদের উপপ্রধান এমরে আতে বলেন, সম্মেলনের প্রথম দিকের আয়োজনগুলো যখন শুরু হয়েছিল, তখন বৈশ্বিক হালাল বাজারের আকার আনুমানিক ১ ট্রিলিয়ন ডলার ছিল। বর্তমানে হালাল অর্থায়ন খাতসহ এ বাজারের আকার ৯ থেকে ১০ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক হালাল বাজারের আকার ১২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এমরে আতে উল্লেখ করেন, হালাল পণ্যের বাজার শুধু মুসলিম ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নির্ভরযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং নৈতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত পণ্যের প্রতি আগ্রহী বিভিন্ন শ্রেণির ভোক্তারাও এসব পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

তিনি বলেন, হালালের মূলনীতি উৎপাদনে গুণগত মান ও পরিচ্ছন্নতা, বাণিজ্যে সততা, সামাজিক সম্পর্কে পারস্পরিক আস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কে ন্যায়বিচার ও ন্যায্যতার ওপর প্রতিষ্ঠিত।

টেকসই উন্নয়ন ও হালাল অর্থনীতি

ইসলামিক কান্ট্রিজ স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউটের মহাসচিব ইহসান উফুত বলেন, চলতি বছরের সম্মেলনে টেকসই উন্নয়ন ও হালাল অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য, প্রসাধনী ও পর্যটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করা হচ্ছে।

তিনি জানান, সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনা, পণ্য বিতরণব্যবস্থার উন্নয়ন, টেকসই জীবনযাপন, হালাল পর্যটন এবং নৈতিকতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পাবে।

এ আয়োজনে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠক, অর্থনৈতিক ফোরাম ও সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তুরস্কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নতুন রপ্তানি বাজারে প্রবেশ, পণ্য বিতরণসংক্রান্ত চুক্তি সম্পাদন এবং সরবরাহব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া তুরস্কের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, ইয়েমেন, ফিলিস্তিন ও ওমানের ব্যবসা ও বিনিয়োগবিষয়ক পৃথক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এসব ফোরামে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, যৌথ বিনিয়োগ এবং খাদ্য উৎপাদন, পর্যটন, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরিষেবা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে।

চার দিনব্যাপী এ সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড, হালাল সনদ, স্বীকৃতি প্রদান এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্ব পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার বিষয়েও আলোচনা হবে।

আয়োজকদের অন্যতম লক্ষ্য হলো বৈশ্বিক হালাল অর্থনীতিতে তুরস্কের অবস্থান আরও সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলের ভূমিকা সম্প্রসারণ করা।

বিষয় : তুরস্ক হালাল সম্মেলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুসলিম বিশ্বের অর্থনীতিতে নতুন সম্ভাবনা, ইস্তাম্বুলে শুরু হলো আন্তর্জাতিক হালাল সম্মেলন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ