বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

জাতীয় সনদ বাস্তবায়ন: রোববার আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫

জাতীয় সনদ বাস্তবায়ন: রোববার আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে। এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশগ্রহণ করবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর বরাতে জানা যায়, এই বৈঠক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে এবং সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে অনুষ্ঠিত হবে। কমিশন সরকারের কাছে দুটি প্রস্তাব প্যাকেজ উপস্থাপন করবে:

১. সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোট আয়োজন।

২. জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা সনদের সাংবিধানিক বিষয়গুলোর সমাধান।

এর আগে ১৬ সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন তৃতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবে দলের মধ্যে ঐক্য না হওয়ায় কমিশনের কার্যকাল ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রথম পর্যায়ে জাতীয় ঐকমত্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্যায়ে ২০টি বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৩৫টি রাজনৈতিক দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে পাঠিয়েছে। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩২টি দল ও জোটের সঙ্গে কমিশনের মোট ৪৪টি বৈঠক হয়েছে। কিছু দলের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে।

বৈঠকের মূল লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যকর প্রক্রিয়া নির্ধারণ করা।

বিষয় : রাজনীতি বাংলাদেশ_নির্বাচন জাতীয় সনদ গণভোট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জাতীয় সনদ বাস্তবায়ন: রোববার আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় ঐকমত্য কমিশন রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে। এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশগ্রহণ করবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর বরাতে জানা যায়, এই বৈঠক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে এবং সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে অনুষ্ঠিত হবে। কমিশন সরকারের কাছে দুটি প্রস্তাব প্যাকেজ উপস্থাপন করবে:

১. সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোট আয়োজন।

২. জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা সনদের সাংবিধানিক বিষয়গুলোর সমাধান।

এর আগে ১৬ সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন তৃতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবে দলের মধ্যে ঐক্য না হওয়ায় কমিশনের কার্যকাল ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রথম পর্যায়ে জাতীয় ঐকমত্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্যায়ে ২০টি বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৩৫টি রাজনৈতিক দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে পাঠিয়েছে। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩২টি দল ও জোটের সঙ্গে কমিশনের মোট ৪৪টি বৈঠক হয়েছে। কিছু দলের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। প্রথম পর্যায়ের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে।

বৈঠকের মূল লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যকর প্রক্রিয়া নির্ধারণ করা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ