সোমবার, ১২ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

ইন্দোনেশিয়ার পাপুয়ায় নদীতে ভেসে শিশুসহ ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার পাপুয়ায় নদীতে ভেসে শিশুসহ ১৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে ভেসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। একই সঙ্গে বন্যাকবলিত আরেকটি গ্রামে নিখোঁজ আট শিশুর সন্ধান চলছে। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার দূরবর্তী নদুগা অঞ্চলের দাল গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ প্রধান আলফ্রেডো আগুস্তিনুস রুমবিয়াক জানান, টানা ভারী বৃষ্টিতে নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং ৮ থেকে ১৭ বছর বয়সী ১৫ জনকে ভাসিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজে অভিযান চলছে।

একই দিনে কাছের আরেকটি গ্রামেও অনুরূপ দুর্ঘটনা ঘটে, যেখানে নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যায় আরও আট শিশু।

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করেছে, পাপুয়ার বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে।

রুমবিয়াক জানান, নদুগা অঞ্চলটি “রেড জোন” বা সংঘাতপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এই পাপুয়া অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক বিতর্কিত ভোটের মাধ্যমে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালে এই একই অঞ্চলে একটি সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত কয়েক ডজন শ্রমিককে হত্যা করেছিল এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এছাড়া ২০২৩ সালে নদুগা এলাকায় এক নিউজিল্যান্ডের পাইলটকে অপহরণ করা হয়েছিল, যাকে ১৯ মাস পর মুক্তি দেওয়া হয়।

বিষয় : আন্তর্জাতিক ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগ কওমী টাইমস বন্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ার পাপুয়ায় নদীতে ভেসে শিশুসহ ১৫ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে ভেসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। একই সঙ্গে বন্যাকবলিত আরেকটি গ্রামে নিখোঁজ আট শিশুর সন্ধান চলছে। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার দূরবর্তী নদুগা অঞ্চলের দাল গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ প্রধান আলফ্রেডো আগুস্তিনুস রুমবিয়াক জানান, টানা ভারী বৃষ্টিতে নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং ৮ থেকে ১৭ বছর বয়সী ১৫ জনকে ভাসিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজে অভিযান চলছে।

একই দিনে কাছের আরেকটি গ্রামেও অনুরূপ দুর্ঘটনা ঘটে, যেখানে নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যায় আরও আট শিশু।

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করেছে, পাপুয়ার বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে।

রুমবিয়াক জানান, নদুগা অঞ্চলটি “রেড জোন” বা সংঘাতপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এই পাপুয়া অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক বিতর্কিত ভোটের মাধ্যমে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালে এই একই অঞ্চলে একটি সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত কয়েক ডজন শ্রমিককে হত্যা করেছিল এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এছাড়া ২০২৩ সালে নদুগা এলাকায় এক নিউজিল্যান্ডের পাইলটকে অপহরণ করা হয়েছিল, যাকে ১৯ মাস পর মুক্তি দেওয়া হয়।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ