শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

মাওলানা মামুনুল হকের মেয়র পদে লড়ার খবরকে ভিত্তিহীন গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস; স্থানীয় নির্বাচনে সারা দেশে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মামুনুল হকের প্রার্থিতা নিয়ে খেলাফত মজলিসের স্পষ্ট বার্তা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মামুনুল হকের প্রার্থিতা নিয়ে খেলাফত মজলিসের স্পষ্ট বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে নতুন করে যে গুঞ্জনের সৃষ্টি হয়েছে, তা নাকচ করে স্পষ্ট বক্তব্য দিয়েছে দলটি। সংগঠনটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তরে মামুনুল হকের মেয়র পদে লড়ার বিষয়ে কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

তবে স্থানীয় সরকারের আসন্ন প্রতিটি স্তরে রাজনৈতিকভাবে নিজেদের সুদৃঢ় উপস্থিতি নিশ্চিত করতে সারা দেশে প্রার্থী মনোনয়নের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অংশ হিসেবে ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আল্লামা মামুনুল হক। জাতীয় নির্বাচনের পরপরই রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়ায় যে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন মেয়র নির্বাচনে অংশ নিতে পারেন।

এই গুঞ্জনের প্রেক্ষাপটে দলটির অবস্থান পরিষ্কার করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সংগঠনের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব হাসান জুনাইদ।

তিনি স্পষ্ট জানান, বাংলাদেশ খেলাফত মজলিস স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা রাখবে। সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সারা দেশে সাংগঠনিক প্রাবল্য বজায় রেখে প্রার্থী দেবে দলটি। এই লক্ষ্য অর্জনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে যোগ্য ও প্রতিনিধিত্বশীল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রেখেছে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে হাসান জুনাইদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনেই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মেয়র প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটির জন্যই একাধিক যোগ্য ও গ্রহণযোগ্য নেতার নাম বিবেচনায় রয়েছে এবং বর্তমানে প্রার্থীদের যোগ্যতা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

তবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের প্রার্থিতার বিষয়টি সরাসরি নাকচ করে হাসান জুনাইদ বলেন, "স্থানীয় সরকারের কোনো নির্বাচনে—বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নির্বাচন করার মতো কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত আমাদের নেই।"

বিশ্লেষকদের মতে, ইসলামপন্থি দলগুলো স্থানীয় সরকার কাঠামোর মাধ্যমে তৃণমূলে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও জনবান্ধব সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির কৌশল নিয়েছে। জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়লেও স্থানীয় সরকারে একক ও সম্মিলিত উভয় কৌশলেই ইসলামিক দলগুলো ইতিবাচক ধারা সৃষ্টি করতে আগ্রহী।

বিষয় : ঢাকা উত্তর সিটি নির্বাচন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মামুনুল হকের প্রার্থিতা নিয়ে খেলাফত মজলিসের স্পষ্ট বার্তা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ