বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম প্রবাসীদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং আন্তর্জাতিক সংহতি জোরদারে আঙ্কারায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ঐতিহাসিক সম্মেলন।

প্রবাসে বসবাসকারীদের অধিকার রক্ষায় ওআইসির প্রথম মুসলিম ডায়াসপোরা ফোরাম শুরু

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসে বসবাসকারীদের অধিকার রক্ষায় ওআইসির প্রথম মুসলিম ডায়াসপোরা ফোরাম শুরু

তুরস্কের রাজধানী আঙ্কারায় ৯ সেপ্টেম্বর ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম ‘মুসলিম ডায়াসপোরা ফোরাম’। ‘শিকড় থেকে সমুখপানে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনটির মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষা এবং তাদের সম্ভাবনাকে সুসংহত করা। ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান সেসরিক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াইটিবি (YTB)-এর যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বজুড়ে মুসলিম সংহতি বৃদ্ধি এবং সংখ্যালঘু ও প্রবাসে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় একটি নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচিত হয়েছে। আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ১ম মুসলিম ডায়াসপোরা ফোরাম। ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ফোরামে বিশ্বজুড়ে মুসলিম প্রবাসীদের নানা সংকট, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং তাদের স্বার্থ সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সম্মেলনের মূল আয়োজক হিসেবে কাজ করছে ওআইসি-র অঙ্গসংস্থা ‘স্ট্যাটিস্টিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ’ (SESRIC)। এতে সার্বিক সহায়তা প্রদান করছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশস্থ তুর্কি ও আনুষঙ্গিক সম্প্রদায় বিষয়ক প্রেসিডেন্সি (YTB)।

আন্তর্জাতিক রাজনীতিতে ইসলামোফোবিয়া ও মুসলিমদের প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের এই যুগে, মুসলিম ডায়াসপোরাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা চরমপন্থী হিন্দুত্ববাদ এবং পশ্চিমা বিশ্বে মুসলিম সংখ্যালঘুদের ওপর অব্যাহত নিপীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক মঞ্চে মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা এই ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য।

ফোরামের আলোচক ও প্রতিনিধিরা জোর দিয়ে বলেন যে, বিশ্বজুড়ে মুসলিম প্রবাসীদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা গেলে শুধু মুসলিম বিশ্বের অর্থনীতিই সমৃদ্ধ হবে না, বরং প্রবাসে থাকা মুসলিম সংখ্যালঘুদের মৌলিক মানব অধিকার রক্ষাতেও তা কার্যকরী ভূমিকা রাখবে। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ডায়াসপোরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও এই ফোরামে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিষয় : তুরস্ক ওআইসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসে বসবাসকারীদের অধিকার রক্ষায় ওআইসির প্রথম মুসলিম ডায়াসপোরা ফোরাম শুরু

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ