সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

যুদ্ধ, ভয় আর অনুসন্ধিৎসার মধ্য দিয়ে ঈমানের আলো খুঁজে পাওয়া এবং জয়নব হিসেবে নতুন জীবনের সূচনা।

ইউক্রেনীয় তরুণী আনাস্তাসিয়ার ইসলাম গ্রহণের অনুপ্রেরণাদায়ী গল্প

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনীয় তরুণী আনাস্তাসিয়ার ইসলাম গ্রহণের অনুপ্রেরণাদায়ী গল্প

২০২১ সালে তুরস্কে ঘুরতে এসে আজানের সুর শুনে গভীরভাবে মুগ্ধ হন ইউক্রেনীয় তরুণী আনাস্তাসিয়া পড্রেজোভা। পরবর্তীতে ইউক্রেন সংঘাতের ভয়াবহতা, মুসলিম সহকর্মীদের আন্তরিকতা এবং রমজানের ইফতারের আবহ তাকে স্রষ্টার প্রতি ধাবিত করে। সম্প্রতি তুরস্কের ভান প্রদেশের মুফতী কার্যালয়ে অনুষ্ঠিত এক ইহতিদা অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন 'জয়নব'।

সত্যের সন্ধান মানুষকে কীভাবে আলোর পথ দেখায়, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউক্রেনের নাগরিক আনাস্তাসিয়া পড্রেজোভা (বর্তমান নাম জয়নব)। ২০২১ সালে ছুটি কাটানোর জন্য তুরস্কে আগমনের মাধ্যমে তার জীবনের গতিপথ বদলাতে শুরু করে। সেখানে প্রথমবারের মতো আজানের সুর শুনে তিনি আত্মিক প্রশান্তি অনুভব করেন এবং ইসলামের প্রতি তার গভীর আগ্রহের সৃষ্টি হয়।

ছুটি শেষে ইউক্রেনে ফিরে গেলেও তুরস্কের পরিচিত তরুণ এমরাহ জেনচের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন এবং ইন্টারনেট ও বইপুস্তক পড়ে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে কাজের সূত্রে অন্য একটি শহরে স্থানান্তরিত হলে সেখানে মুসলিম সহকর্মীদের সাথে সময় কাটানোর সুযোগ পান তিনি। বিশেষ করে রমজান মাসের পারিবারিক আবহ, সহকর্মীদের আন্তরিকতা ও সামাজিক ঐক্যের দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করে।

পারিবারিক কাজে ইউক্রেনে অবস্থানকালে সংঘাত ও যুদ্ধ শুরু হলে তিনি এক কঠিন মানসিক পরিস্থিতির মুখোমুখি হন। চরম আতঙ্কের মুহূর্তে আসমানের দিকে তাকিয়ে আনাস্তাসিয়া উপলব্ধি করেন—যা কিছু ঘটছে তা মহান আল্লাহর তাকদির এবং এটি তার জীবনের জন্য স্রষ্টার এক বিশেষ বার্তা। এই উপলব্ধি তার মনে বিশ্বাসের ভিত্তি আরও মজবুত করে। পরবর্তীতে এক আরব ব্যক্তির সাথে ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত আলোচনার পর তিনি কোনো দ্বিধা ছাড়াই কালেমায়ে শাহাদাহ পাঠ করেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জয়নব বলেন, 'ইসলাম গ্রহণের পর আমার মনে হচ্ছিল যেন আমি নতুন করে জন্ম নিয়েছি।' সম্প্রতি তুরস্কের ভান প্রদেশের মুফতী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার জীবনসঙ্গী এমরাহ জেনচ জানান, দীর্ঘ দুই বছর ধরে তারা ইসলাম ও ইবাদতের বিষয়ে আলোচনা করেছেন। সত্যের সন্ধান পাওয়ার পর তারা উভয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয় : ইউক্রেন ইসলাম গ্রহণ আজান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনীয় তরুণী আনাস্তাসিয়ার ইসলাম গ্রহণের অনুপ্রেরণাদায়ী গল্প

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ