শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

ইসরায়েলের প্রতিটি অভিযোগই নিজেদের অপরাধের স্বীকারোক্তি: আব্বাস আরাকচি

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬

ইসরায়েলের প্রতিটি অভিযোগই নিজেদের অপরাধের স্বীকারোক্তি: আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তোলায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের গণবিধ্বংসী অস্ত্রের মজুত ও আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তিতে অংশগ্রহণ না করার বিষয়টি দেশটির অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাকচি ইসরায়েলের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ইসরায়েল নিজেই গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত করছে। আরাকচির দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্য। দেশটি অতীতে রাসায়নিক অস্ত্রের হামলার শিকারও হয়েছে।

আরাকচি তাঁর পোস্টে বলেন,

“যুদ্ধপন্থী এই শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করছে। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সদস্য এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের শিকার। পুরো বিশ্ব জানে, ইসরায়েল প্রতিটি অভিযোগের মাধ্যমে আসলে নিজেদের অপরাধ স্বীকার করছে।”

যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর অভিযোগ

আরাকচি আরও অভিযোগ করেন, ইসরায়েল পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক অস্ত্র উৎপাদন প্রতিরোধে প্রণীত আন্তর্জাতিক চুক্তিগুলোতে অংশগ্রহণ এড়িয়ে চলছে। তাঁর দাবি, রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগকে সামনে এনে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন একটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর হাতে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাশাপাশি দেশটি এই অঞ্চলের সাতটি দেশে হামলা চালিয়েছে এবং তিনটি দেশের ভূখণ্ড দখল করে রেখেছে বলে অভিযোগ করেন আরাকচি।

ইরানের রাসায়নিক অস্ত্র উৎপাদন বাড়ানোর অভিযোগ কাটজের

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বৃহস্পতিবারের প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সাংবাদিকদের বলেছেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কার্যক্রম বাড়াচ্ছে।

কাটজ দাবি করেন, ইরান এসব রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে। ইরানকে থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলা চালানোকে তিনি অগ্রাধিকারমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তবে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির এসব অভিযোগের জবাবে আরাকচি তা প্রত্যাখ্যান করে ইসরায়েলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছেন।

বিষয় : ইরান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইসরায়েলের প্রতিটি অভিযোগই নিজেদের অপরাধের স্বীকারোক্তি: আব্বাস আরাকচি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ