শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

জীবন, ঈমান, ইবাদত ও নৈতিকতা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে খতিব বলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার দ্বীন। দুনিয়ার স্বার্থে দ্বীনকে ঝুঁকিতে ফেলা কখনোই গ্রহণযোগ্য নয়।

ঈমান ও দ্বীনকে ঝুঁকিতে ফেলা সবচেয়ে বড় ক্ষতি: মসজিদুল হারামের খতিব

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬

ঈমান ও দ্বীনকে ঝুঁকিতে ফেলা সবচেয়ে বড় ক্ষতি: মসজিদুল হারামের খতিব

মানুষকে আল্লাহর তাকওয়া অবলম্বন, তাঁর কাছে তওবা করা, ইবাদতে একনিষ্ঠতা এবং উত্তমভাবে তাঁর ইবাদত করার উপদেশ দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজাভি।

শুক্রবার (২৭ নভেম্বর) মক্কায় পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব উপদেশ দেন।

খুতবায় তিনি বলেন, মানুষের স্বভাব হলো সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা, বিপজ্জনক স্থান থেকে দূরে থাকা, ক্ষতি ও বিপদ এড়িয়ে চলা। মানুষ নিজের অস্তিত্ব, নিরাপত্তা ও প্রশান্তি রক্ষার জন্য এমন সব বিষয় থেকে দূরে থাকে, যা তার ক্ষতির কারণ হতে পারে।

তিনি বলেন, একজন মুমিন তার ঈমান ও তাওহিদকে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন না। একইভাবে নামাজ ও দ্বীনের মূল ভিত্তিকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। নিজের এমন কোনো কাজ করা উচিত নয়, যা তার বিবেক-বুদ্ধি নষ্ট করে কিংবা বুদ্ধিকে অকার্যকর করে দেয়।

যেসব ঝুঁকি থেকে বেঁচে থাকা জরুরি

শায়খ গাজাভি বলেন, মানুষের সামনে নানা ধরনের বিপদ ও ঝুঁকি রয়েছে। এর মধ্যে রয়েছে আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন প্রাণহানি ঘটানো, জুলুম ও সীমালঙ্ঘন, এমন সন্দেহজনক বিষয় ও চিন্তার সংস্পর্শে আসা, যা মানুষের বিবেককে বিভ্রান্ত করে এবং প্রবৃত্তিকে ভুল পথে পরিচালিত করে।

তিনি আরও সতর্ক করেন, অশালীন ও অনৈতিক দৃশ্য দেখার জন্য ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করা, অসৎ সঙ্গ গ্রহণ করা এবং দুনিয়াবি স্বার্থ অর্জনের জন্য নিজের নীতি ও আদর্শ বিসর্জন দেওয়াও বিপজ্জনক।

অসৎ সঙ্গ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে

খতিব বলেন, মানুষের উচিত এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা এড়িয়ে চলা, যার দ্বীনদারি গ্রহণযোগ্য নয় এবং যার চরিত্র প্রশংসনীয় নয়। একজন সঙ্গীর প্রভাব তার বন্ধুর ওপর অত্যন্ত গভীর হয়।

তিনি বলেন, শরিয়তসম্মত সঠিক উদ্দেশ্য কিংবা গ্রহণযোগ্য প্রয়োজন ছাড়া নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা প্রশংসনীয় নয়। ঝুঁকির পরিণতি অনেক সময় ভয়াবহ হয় এবং এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

পরামর্শ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব

শায়খ গাজাভি বলেন, মানুষ কখনো কখনো কোনো বিষয়ে ঝুঁকি নিয়ে প্রত্যাশিত উপকার না পেয়ে বরং ক্ষতির সম্মুখীন হয়। এ ক্ষেত্রে পরামর্শ গ্রহণ হেদায়েত ও সঠিক পথের অন্যতম মাধ্যম।

যে ব্যক্তি নিজের মতামতের ওপর একগুঁয়েভাবে নির্ভর করে এবং অন্যের পরামর্শ গ্রহণ করে না, সে সঠিক সিদ্ধান্ত ও ভারসাম্যপূর্ণ পথ থেকে বিচ্যুত হতে পারে।

সবচেয়ে বড় ক্ষতি নিজের দ্বীনকে ঝুঁকিতে ফেলা

খুতবায় শেষ দিকে তিনি বলেন, মানুষ দুনিয়ায় অনেক কিছু ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় হলো নিজের দ্বীনকে ঝুঁকির মধ্যে ফেলা। দ্বীন এমন এক সম্পদ, যা কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা গ্রহণযোগ্য নয়। কারণ মানুষের কাছে তার দ্বীনই সবচেয়ে মূল্যবান সম্পদ এবং জীবনের মূল পুঁজি।

বিষয় : সৌদি আরব মক্কা খুতবা মসজিদুল হারাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঈমান ও দ্বীনকে ঝুঁকিতে ফেলা সবচেয়ে বড় ক্ষতি: মসজিদুল হারামের খতিব

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ