রোববার, ২৯ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
রোববার, ২৯ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

কী পরিকল্পনা হচ্ছে?

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত করার উদ্যোগ


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত করার উদ্যোগ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ নতুন সদস্য অন্তর্ভুক্তির পথনকশা তৈরি করা হয়েছে। নতুন সদস্য গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও প্রক্রিয়া নির্ধারণে একমত হয়েছে দেশ তিনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলবিষয়ক কমিটির দ্বিতীয় নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট কিছু নীতি ও প্রক্রিয়ায় একমত হয়েছে।

হাকান ফিদান আরও জানান, তিন দেশ জোটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি পারস্পরিক পরামর্শ ও সমন্বয় জোরদারের মাধ্যমে অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে দেশগুলো।

মক্কা প্রতিরক্ষা চুক্তির সূচনা

২০২৬ সালের আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (Mecca Agreement for Joint Defense) নামে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

এক বছরের বেশি সময় ধরে আলোচনার পর দেশ তিনটি এ চুক্তিতে পৌঁছায়। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সম্মিলিত প্রতিরোধের ধারণার ভিত্তিতে একটি প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করাই ছিল এর অন্যতম লক্ষ্য।

চুক্তিটির মূল ধারণা হলো, কোনো একটি সদস্যদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে অন্য সদস্যদেশগুলোও সম্মিলিতভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করবে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা ও প্রক্রিয়া নির্ধারণের মাধ্যমে জোটটির পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

বিষয় : মক্কা প্রতিরক্ষা চুক্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত করার উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ নতুন সদস্য অন্তর্ভুক্তির পথনকশা তৈরি করা হয়েছে। নতুন সদস্য গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও প্রক্রিয়া নির্ধারণে একমত হয়েছে দেশ তিনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলবিষয়ক কমিটির দ্বিতীয় নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট কিছু নীতি ও প্রক্রিয়ায় একমত হয়েছে।

হাকান ফিদান আরও জানান, তিন দেশ জোটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি পারস্পরিক পরামর্শ ও সমন্বয় জোরদারের মাধ্যমে অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে দেশগুলো।

মক্কা প্রতিরক্ষা চুক্তির সূচনা

২০২৬ সালের আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (Mecca Agreement for Joint Defense) নামে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

এক বছরের বেশি সময় ধরে আলোচনার পর দেশ তিনটি এ চুক্তিতে পৌঁছায়। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সম্মিলিত প্রতিরোধের ধারণার ভিত্তিতে একটি প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করাই ছিল এর অন্যতম লক্ষ্য।

চুক্তিটির মূল ধারণা হলো, কোনো একটি সদস্যদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে অন্য সদস্যদেশগুলোও সম্মিলিতভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করবে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা ও প্রক্রিয়া নির্ধারণের মাধ্যমে জোটটির পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ