শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

আফগানিস্তানের উরুজগান প্রদেশের কেন্দ্রীয় ঈদগাহ তারিনকোট জামে মসজিদ উদ্বোধন করেছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

আফগানিস্তানে ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদ উদ্বোধন


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদ উদ্বোধন

আফগানিস্তানে একসঙ্গে ৩৫ হাজারের বেশি মুসল্লির নামাজ আদায়ের সক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।

দেশটির উরুজগান প্রদেশের কেন্দ্রীয় শহর তারিনকোটে নির্মিত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদটি উদ্বোধন করেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধ্যাত্মিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ধর্মীয় আলেমদের প্রতি আহ্বান জানান, মসজিদের মিম্বরগুলো যেন সমাজে কল্যাণ, সংশোধন ও ঐক্য প্রতিষ্ঠার প্রচারের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

১২ জিরিব জমির ওপর নির্মিত মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি আফগানি। বৃহৎ পরিসরে নির্মিত এই মসজিদে একসঙ্গে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে উরুজগান প্রদেশের ধর্মীয় অবকাঠামোয় নতুন একটি সংযোজন হলো।

বিষয় : আফগানিস্তান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আফগানিস্তানে ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানে একসঙ্গে ৩৫ হাজারের বেশি মুসল্লির নামাজ আদায়ের সক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।

দেশটির উরুজগান প্রদেশের কেন্দ্রীয় শহর তারিনকোটে নির্মিত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদটি উদ্বোধন করেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধ্যাত্মিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ধর্মীয় আলেমদের প্রতি আহ্বান জানান, মসজিদের মিম্বরগুলো যেন সমাজে কল্যাণ, সংশোধন ও ঐক্য প্রতিষ্ঠার প্রচারের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

১২ জিরিব জমির ওপর নির্মিত মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি আফগানি। বৃহৎ পরিসরে নির্মিত এই মসজিদে একসঙ্গে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে উরুজগান প্রদেশের ধর্মীয় অবকাঠামোয় নতুন একটি সংযোজন হলো।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ