মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: আল্লামা মামুনুল হক

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: আল্লামা মামুনুল হক

খেলাফত মজলিসের আমীর ও ইসলামি চিন্তাবিদ আল্লামা মামুনুল হক বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশ ইসলামি আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত ৮১তম তাফসীর মহাসম্মেলনে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ন্যায়বিচার ও রাষ্ট্রশাসন নিয়ে বক্তব্য দেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী ৮১তম মহাসম্মেলনের পঞ্চম দিনের শেষ অধিবেশনে বুধবার দিবাগত রাত ১১টায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বক্তৃতায় তিনি দাবি করেন, “জুলাইয়ের পরিবর্তন দেখিয়েছে—বাংলাদেশ ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোচ্ছে।” আধুনিক যুগে কল্যাণকর ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা দিতে পারে একমাত্র ইসলাম—এমন মন্তব্যও উঠে আসে তাঁর বক্তব্যে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তাদের নিয়ে ভীতি তৈরি করা বা ভুল ব্যাখ্যা ছড়ানো সম্পূর্ণ অসত্য। কোরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হলে অতীতের নির্যাতনের বিচার নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলাম শুধু ইসলাম ধর্মাবলম্বীদেরই নয়—সকল ধর্মাবলম্বীর জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিশ্চিত করে।

রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তে পরিবর্তনের পূর্বাভাস স্পষ্ট। সূর্যোদয়ের আগে যেমন পূর্ব আকাশ আলোকিত হয়, তেমনই এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেখা যাচ্ছে।”

সম্মেলনের অন্যান্য আলোচকরা ছিলেন—হবিগঞ্জ ইসলামি সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা শহিদুল ইসলাম।

বিষয় : রাজনীতি দেশ ধর্মীয়_সম্মেলন হবিগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: আল্লামা মামুনুল হক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

খেলাফত মজলিসের আমীর ও ইসলামি চিন্তাবিদ আল্লামা মামুনুল হক বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশ ইসলামি আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত ৮১তম তাফসীর মহাসম্মেলনে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ন্যায়বিচার ও রাষ্ট্রশাসন নিয়ে বক্তব্য দেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী ৮১তম মহাসম্মেলনের পঞ্চম দিনের শেষ অধিবেশনে বুধবার দিবাগত রাত ১১টায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বক্তৃতায় তিনি দাবি করেন, “জুলাইয়ের পরিবর্তন দেখিয়েছে—বাংলাদেশ ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোচ্ছে।” আধুনিক যুগে কল্যাণকর ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা দিতে পারে একমাত্র ইসলাম—এমন মন্তব্যও উঠে আসে তাঁর বক্তব্যে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তাদের নিয়ে ভীতি তৈরি করা বা ভুল ব্যাখ্যা ছড়ানো সম্পূর্ণ অসত্য। কোরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হলে অতীতের নির্যাতনের বিচার নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলাম শুধু ইসলাম ধর্মাবলম্বীদেরই নয়—সকল ধর্মাবলম্বীর জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিশ্চিত করে।

রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তে পরিবর্তনের পূর্বাভাস স্পষ্ট। সূর্যোদয়ের আগে যেমন পূর্ব আকাশ আলোকিত হয়, তেমনই এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেখা যাচ্ছে।”

সম্মেলনের অন্যান্য আলোচকরা ছিলেন—হবিগঞ্জ ইসলামি সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা শহিদুল ইসলাম।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ