মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

আইনশৃঙ্খলার বিশেষ অভিযানে বগুড়ার ধুনট থেকে বিভিন্ন মামলার ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

ধুনটে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্তসহ ২০ আসামি গ্রেপ্তার

আশেকে এলাহী শিবলী
আশেকে এলাহী শিবলী
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

ধুনটে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্তসহ ২০ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ নিয়মিত মামলার পলাতক ব্যক্তিরা রয়েছেন।

ধুনট থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পুলিশের একাধিক দল রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে অপরাধের ধরণ অনুযায়ী জিআর পরোয়ানাভুক্ত: ২ জন, সিআর পরোয়ানাভুক্ত: ১২ জন, নিয়মিত মামলার আসামি: ১ জন, পূর্ববর্তী মামলার আসামি: ৫ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— প্রতাপ খাদুলী গ্রামের শফিকুল ইসলাম (৫৫), সাতটিকড়ী গ্রামের কবির রানা (১৯) এবং এফআইআরভুক্ত মামলার আসামি লয়া মিয়া, শহিদুল ইসলাম ও মুনছের আলী। এছাড়া অভিযানে বেশ কয়েকজন নারী আসামিও গ্রেপ্তার হয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

বিষয় : বগুড়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধুনটে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্তসহ ২০ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ নিয়মিত মামলার পলাতক ব্যক্তিরা রয়েছেন।

ধুনট থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পুলিশের একাধিক দল রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে অপরাধের ধরণ অনুযায়ী জিআর পরোয়ানাভুক্ত: ২ জন, সিআর পরোয়ানাভুক্ত: ১২ জন, নিয়মিত মামলার আসামি: ১ জন, পূর্ববর্তী মামলার আসামি: ৫ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— প্রতাপ খাদুলী গ্রামের শফিকুল ইসলাম (৫৫), সাতটিকড়ী গ্রামের কবির রানা (১৯) এবং এফআইআরভুক্ত মামলার আসামি লয়া মিয়া, শহিদুল ইসলাম ও মুনছের আলী। এছাড়া অভিযানে বেশ কয়েকজন নারী আসামিও গ্রেপ্তার হয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ