মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় জাতিসংঘ ও স্থানীয় সংস্থার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 'উই-লিড' প্রকল্পের দ্বিতীয় ধাপ

আফগান নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় ইইউ-এর ১০ মিলিয়ন ইউরো বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

আফগান নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় ইইউ-এর ১০ মিলিয়ন ইউরো বরাদ্দ

আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও সামাজিক সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। এই উদ্যোগের আওতায় ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১ কোটি ইউরো) ব্যয় করা হবে আফগান নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তা তৈরির কাজে। মূলত নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ব্যবসাগুলোকে চাঙ্গা করতেই এই বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে নারীরা যখন শ্রমবাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, তখন ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তায় 'উই-লিড' (WE-LEAD) প্রকল্পের দ্বিতীয় ধাপ চালুর ঘোষণা দিয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং আফগানিস্তানের স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

ইইউ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটি সম্পূর্ণ স্থানীয় সংস্কৃতি এবং শরিয়াহ-সম্মত আর্থিক ব্যবস্থার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এতে ব্যবসার উন্নয়ন, মেন্টরশিপ এবং বাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত প্রদেশগুলোর নারীদের অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি সাজানো হয়েছে।

আফগানিস্তানের উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান ফারিবা নুরি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "নতুন নারী উদ্যোক্তাদের জন্য এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে যেসব নারী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তারা যদি ৩০-৪০ শতাংশ নগদ অর্থ বা প্রয়োজনীয় সরঞ্জাম পান, তবে তারা নিজের ও পরিবারের ভাগ্য বদলে দিতে পারবেন।"

কাবুলের স্থানীয় নারী উদ্যোক্তারা মনে করেন, আন্তর্জাতিক দাতার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত নারীদের জন্য নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ নিশ্চিত করা। নারী উদ্যোক্তা আসমা শরীফি ও জয়নাব জানান, পুঁজির অভাবে অনেক প্রতিভাবান নারী কাজ শুরু করতে পারছেন না। সরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত হলে আফগান অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, এই ১০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ইইউ পাকিস্তান, ইরান ও আফগানিস্তানে আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক সহায়তার জন্য আরও ১২৬ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে।

বিষয় : আফগানিস্তান ইউরোপীয় ইউনিয়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আফগান নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় ইইউ-এর ১০ মিলিয়ন ইউরো বরাদ্দ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও সামাজিক সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। এই উদ্যোগের আওতায় ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১ কোটি ইউরো) ব্যয় করা হবে আফগান নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তা তৈরির কাজে। মূলত নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ব্যবসাগুলোকে চাঙ্গা করতেই এই বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে নারীরা যখন শ্রমবাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, তখন ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তায় 'উই-লিড' (WE-LEAD) প্রকল্পের দ্বিতীয় ধাপ চালুর ঘোষণা দিয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং আফগানিস্তানের স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

ইইউ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটি সম্পূর্ণ স্থানীয় সংস্কৃতি এবং শরিয়াহ-সম্মত আর্থিক ব্যবস্থার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এতে ব্যবসার উন্নয়ন, মেন্টরশিপ এবং বাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত প্রদেশগুলোর নারীদের অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি সাজানো হয়েছে।

আফগানিস্তানের উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান ফারিবা নুরি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "নতুন নারী উদ্যোক্তাদের জন্য এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে যেসব নারী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তারা যদি ৩০-৪০ শতাংশ নগদ অর্থ বা প্রয়োজনীয় সরঞ্জাম পান, তবে তারা নিজের ও পরিবারের ভাগ্য বদলে দিতে পারবেন।"

কাবুলের স্থানীয় নারী উদ্যোক্তারা মনে করেন, আন্তর্জাতিক দাতার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত নারীদের জন্য নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ নিশ্চিত করা। নারী উদ্যোক্তা আসমা শরীফি ও জয়নাব জানান, পুঁজির অভাবে অনেক প্রতিভাবান নারী কাজ শুরু করতে পারছেন না। সরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত হলে আফগান অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, এই ১০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ইইউ পাকিস্তান, ইরান ও আফগানিস্তানে আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক সহায়তার জন্য আরও ১২৬ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ