বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

ঠিকমতো বলো, শুনতে পাচ্ছি না! শান্তভাবে স্লোগান দেওয়ার পরও মুসলিম নারীর ওপর বারবার চাপ সৃষ্টি কট্টরপন্থী যুবকের

হিন্দুত্ববাদী স্লোগান বলতে বাধ্য করা হলো মুসলিম নারীকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬

হিন্দুত্ববাদী স্লোগান বলতে বাধ্য করা হলো মুসলিম নারীকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ

ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অত্যন্ত উদ্বেগজনক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক হিন্দুত্ববাদী সমর্থককে এক মুসলিম নারীকে জোরপূর্বক বারবার ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করতে দেখা গেছে। ভুক্তভোগী ওই নারীর নাম মাফিয়া আক্তার। ভিডিওটিতে দেখা যায়, নারীটি শান্ত থেকে স্লোগান দিলেও ওই যুবক ক্রমাগত তার ওপর চড়াও হচ্ছিল এবং আরও উচ্চস্বরে ও স্পষ্টভাবে হিন্দুত্ববাদী স্লোগানটি দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী স্লোগান চাপিয়ে দেওয়ার আরেকটি ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কপালে তিলক পরা এক কট্টর হিন্দুত্ববাদী যুবক এক নারীর নাম জিজ্ঞেস করছে। নারীটি তার নাম ‘মাফিয়া আক্তার’ বলার সাথে সাথেই যুবকটি তাকে মুসলিম হিসেবে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

প্রাথমিকভাবে কিছুটা ইতস্তত করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাফিয়া আক্তার শান্ত স্বভাব বজায় রেখে যুবকটির সাথে স্লোগানটি উচ্চারণ করেন। তবে ঘটনার সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, ওই নারী শান্তভাবে তার দাবি মেনে নেওয়ার পরেও হিন্দুত্ববাদী যুবকটি ক্ষান্ত হয়নি। সে বারবার তাকে একই স্লোগান দিতে বাধ্য করতে থাকে।

একপর্যায়ে কট্টরপন্থী ওই যুবক দাবি করে, ‘রাম’ শব্দটির ওপর যেন আরও জোর দেওয়া হয়। সে কর্কশ সুরে বলতে থাকে, 'ঠিকমতো বলো, আমি শুনতে পাচ্ছি না!' সম্পূর্ণ কথোপকথনটি বাংলায় হওয়ায় ধারণা করা হচ্ছে এটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা সংলগ্ন কোনো অঞ্চলের ঘটনা।

এই ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর মানবাধিকার কর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্য করে এভাবে জোরপূর্বক হিন্দুত্ববাদী স্লোগান দেওয়ানোর প্রবণতা বাড়ছে, যা দেশটির ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকারের ওপর বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হিন্দুত্ববাদী স্লোগান বলতে বাধ্য করা হলো মুসলিম নারীকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অত্যন্ত উদ্বেগজনক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক হিন্দুত্ববাদী সমর্থককে এক মুসলিম নারীকে জোরপূর্বক বারবার ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করতে দেখা গেছে। ভুক্তভোগী ওই নারীর নাম মাফিয়া আক্তার। ভিডিওটিতে দেখা যায়, নারীটি শান্ত থেকে স্লোগান দিলেও ওই যুবক ক্রমাগত তার ওপর চড়াও হচ্ছিল এবং আরও উচ্চস্বরে ও স্পষ্টভাবে হিন্দুত্ববাদী স্লোগানটি দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী স্লোগান চাপিয়ে দেওয়ার আরেকটি ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কপালে তিলক পরা এক কট্টর হিন্দুত্ববাদী যুবক এক নারীর নাম জিজ্ঞেস করছে। নারীটি তার নাম ‘মাফিয়া আক্তার’ বলার সাথে সাথেই যুবকটি তাকে মুসলিম হিসেবে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

প্রাথমিকভাবে কিছুটা ইতস্তত করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাফিয়া আক্তার শান্ত স্বভাব বজায় রেখে যুবকটির সাথে স্লোগানটি উচ্চারণ করেন। তবে ঘটনার সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, ওই নারী শান্তভাবে তার দাবি মেনে নেওয়ার পরেও হিন্দুত্ববাদী যুবকটি ক্ষান্ত হয়নি। সে বারবার তাকে একই স্লোগান দিতে বাধ্য করতে থাকে।

একপর্যায়ে কট্টরপন্থী ওই যুবক দাবি করে, ‘রাম’ শব্দটির ওপর যেন আরও জোর দেওয়া হয়। সে কর্কশ সুরে বলতে থাকে, 'ঠিকমতো বলো, আমি শুনতে পাচ্ছি না!' সম্পূর্ণ কথোপকথনটি বাংলায় হওয়ায় ধারণা করা হচ্ছে এটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা সংলগ্ন কোনো অঞ্চলের ঘটনা।

এই ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর মানবাধিকার কর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্য করে এভাবে জোরপূর্বক হিন্দুত্ববাদী স্লোগান দেওয়ানোর প্রবণতা বাড়ছে, যা দেশটির ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকারের ওপর বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ